‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে আজ, মঙ্গলবার সকালেই গ্রেফতার হয়েছেন উদয়নিধি স্ট্যালিন। তামিলনাড়ুর বিরোধী দলনেতাকে এদিন সকালেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় চেন্নাই পুলিশ। তৃষার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে চেন্নাই পুলিশ। তারপরেই উদয়নিধিকে তুলে নিয়ে যায় পুলিশ। সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন স্ট্যালিন পুত্র উদয়নিধির আইনজীবী।

সেই মামলাতেই এবার চেন্নাই পুলিশকে বিশেষ নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, তৃষা কাণ্ডে জিজ্ঞাসাবাদের পর মুক্তি দিতে হবে উদয়নিধিকে। সঙ্গে তদন্তে সহযোগিতা করতে তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধিকেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলায় পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলেই উদয়নিধিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই শর্তেই তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। আদালতের নির্দেশ পাওয়া মাত্রই তামিলনাড়ুর বিরোধী দলনেতাকে ছেড়ে দেয় চেন্নাই পুলিশ।

আরও পডুন: মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে স্ট্যালিন পুত্র উদয়নিধির বিরুদ্ধে অ্যাকশন নেয় পুলিশ। আজ, মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল চেন্নাই পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। উদয়নিধির গ্রেফতারি নিয়ে তুমুল উত্তেজনা দেখা যায় চেন্নাইতে। তামিলনাড়ুর বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে বাড়িতে বের করতে গিয়ে যথেষ্ট বেগ পেয়েছিল পুলিশ। কারণ ডিএমকে-র সমর্থকরা উদয়নিধির বাড়ি ঘিরে ফেলে। কোনওরকমে স্ট্য়ালিন পুত্রকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে থাঞ্জাভুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তৃষা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল উদয়নিধিকে। তখনই মাদ্রাজ হাইকোর্টের তরফে এই নির্দেশ আসে।

গ্রেফতারি নিয়ে বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি উদয়নিধিকে। তাঁকে হাসতে দেখা গিয়েছিল। পরে প্রিজন ভ্য়ান থেকেই তিনি বলেছিলেন, ‘এই গ্রেফতার আদপে একটা হাস্যকর ঘটনা। আইনি পথে গ্রেফতারির বিরুদ্ধে লড়ব আমি। আমার ভাষণে মুখ্যমন্ত্রী ছাড়া আর কারোর নাম নিইনি।’ এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করেছে তামিলনাড়ুর প্রাক্তন শাসকদল ডিএমকে। কাবেরী নদীর জলবণ্টন সংক্রান্ত বিষয় থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করছে বিজয়ের সরকার। তোপ দেগেছিল স্ট্যালিনের দলের। যদিও ডিএমকে-র দাবি নস্যাৎ করে দিয়েছে তামিলনাড়ুর বর্তমান শাসকদল টিভিকে। বিজয়ের দলের মুখপাত্র জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী বিজয় বা টিভিকে-র বিরুদ্ধে কথা বলার জন্য নয়। বরং একজন নারীকে অপমান করার জন্য উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করা হয়েছে।’ অভিনেত্রী তৃষার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধো ক্ষোভপ্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশনও।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ