স্বস্তি মিলল না আমজনতার, রেপো রেট ৬.৫ শতাংশই রাখল রিজার্ভ ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের আর্থিক হালের –উন্নতি হয়েছে দাবি করা সত্বেও রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিযা (আরবিআই)। শুক্রবার মুদ্রা নীতি কমিটির বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, জুন-জুলাই দ্বিমাসিকেও রেপো রেট ৬.৫ শতাংশ থাকছে। অর্থা‍ৎ আম জনতাকে বাড়ি-গাড়ি সহ বিভিন্ন ঋণের ক্ষেত্রে পুরনো হারেই মাসিক কিস্তি (ইএমআই) পরিশোধ করতে হবে। ইএমআই পরিশোধের ক্ষেত্রে কোনও বাড়তি সুবিধা মিলছে না।

গত বছরের ফেব্রুয়ারি মাসে .২৫ শতাংশ বেসিক পয়েন্ট বাড়িয়ে রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক) ৬.৫ শতাংশ করার কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি। তার পরে গত সাত বার রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করা হয়। গত বুধবার থেকে মুম্বইয়ে শুরু হয়েছিল আরবি্আইয়ের মুদ্রা নীতি কমিটির বৈঠক। ওই বৈঠকে কমিটির চার সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে মত দেন বলে এদিন জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর।

রেপো রেটের পাশাপাশি রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক)-ও অপরিবর্তিত রাখা হয়েছে। রিভার্স রেপো রেট ৩.৫ শতাংশ থাকছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর। এছাড়া স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশ, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ৬.৭৫ শতাংশ এবং ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশ রাখা হয়েছে। উল্লেখ্য রেপো রেটের উপরেই নির্ভর করে ব্যাঙ্কের গ্রাহকদের ঋণের ইএমআইয়ের হার। রেপো রেট কমলে যেমন বাড়ি-গাড়ির ঋণের ক্ষেত্রে ইএমআইয়ের হার কমে যায়, তেমনই রেপো রেট বাড়লে ইএমআইয়ের হার বাড়ে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল