স্বস্তি দিয়ে অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধি ৪.৮৭ শতাংশ, ৪ মাসের মধ্যে সর্বনিম্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে উ‍ৎসবের মরসুমে নিত্যপ্রয়োজনীয় জিনিসের খুচরো মূল্যবৃদ্ধি আম আদমিকে অনেকটাই স্বস্তি দিয়েছে। পুজোর মাসে অর্থা‍ৎ অক্টোবরে খুচরোর মূল্যস্ফীতি আগের মাস সেপ্টেম্বরের তুলনায় কমে দাঁড়িয়েছে ৪.৮৭ শতাংশে। গত চার মাসের মধ্যে অক্টোবরে খুচরোর মূল্যবৃদ্ধি সর্বনিম্ন। গত সেপ্টেম্বরে দেশে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছিল ৫.০২ শতাংশে। ৫ রাজ্যের বিধানসভা ভোট আর উ‍ৎসবের মধ্যে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে মোদি সরকার।

সোমবার বিকালে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ।  অগস্টে যেখানে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি পূর্ববর্তী মাসে ছিল   শতাংশ, তা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৬.৫৬ শতাংশ। গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রেপো রেট ঘোষণার সময়ে সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আভাস দিয়েছিলেন, চলতি আর্থিক বর্ষে দেশে মূল্যস্ফীতির হার থাকতে পারে গড়ে ৫.৪ শতাংশে।

গত বছরের মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হেঁটেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এমনকী মূল্যবৃদ্ধির সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দেয়। গত বছরের নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি। চলতি আর্থিক বছরের প্রথম মাসে অর্থা‍ৎ এপ্রিলে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছিল ৪ দশমিক ৭০ শতাংশে। মে মাসে আরও কমে দাঁড়ায় ৪.৩১ শতাংশ। জুন মাসে এক ধাক্কায় বেড়ে খুচরো মূল্যবৃদ্ধি দাঁড়ায় ৪.৮৭ শতাংশে। জুলাইতে এক ধাক্কায় তা বেড়ে পৌঁছে গিয়েছিল ৭.৪৪ শতাংশে। গত অগস্টে স্বস্তি দিয়ে খুচরোর মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছিল ৬.৮৩ শতাংশে। এক বছর আগে গত সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছিল ৭.৪১ শতাংশে। অর্থা‍ৎ এক বছরে খুচরো মূল্যস্ফীতি কমেছে ২.৩৯ শতাংশ।

 

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা