ইউনূসের অনুরোধে সাড়া মোদির! দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে কাটল জট। নয়াদিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসাবে প্রবীণ কূটনীতিবিদ হিসাবে রিয়াজ হামিদুল্লাহকে মেনে নিতে রাজি হল মোদি সরকার। যার ফলে প্রায় পাঁচ মাস বাদে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস নতুন শীর্ষ কর্তা পেতে চলেছে। খুব শিগগিরই রিয়াজ হামিদুল্লাহ ওই পদে যোগ দিতে যাচ্ছেন।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরার জন্য নির্দেশ দেয় মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। গত ১ অক্টোবর এক নির্দেশে তাঁকে দ্রুত ফেরার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের পরেই ঢাকায় ফিরে আসেন দুঁদে কূটনীতিবিদ মোস্তাফিজুর রহমান। তার পর থেকেই ওই পদ ফাঁকা রয়েছে। গত ২৭ নভেম্বর মোস্তাফিজুর রহমানের জায়গায় আর এক দুঁদে কূটনীতিবিদ রিয়াজ হামিদুল্লাহকে নিয়োগ করার কথা জানিয়ে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের কাছে এগ্রিমো (নিয়োগ সংক্রান্ত প্রস্তাব) পাঠায় বাংলাদেশ বিদেশ মন্ত্রক। কিন্তু আড়াই মাসের বেশি সময় ধরে ওই এগ্রিমো নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি দিল্লি।

সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। সূত্রের খবর, ওই বৈঠকেই রিয়াজ হামিদুল্লাহকে নয়াদিল্লিতে রাষ্ট্রদূত হিসাবে মেনে নেওয়ার অনুরোধ জানান বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। দুই দেশের মধ্যে সম্পর্কে যে ফাটল দেখা দিয়েছে তা মেরামতে বাংলাদেশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি মীমাংসা করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। আর বিদেশ উপদেষ্টার ওই যুক্তি মেনে নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।

১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে কর্মজীবন শুরু করেন রিয়াজ হামিদুল্লাহ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া কূটনীতিবিদ নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরতও ছিলেন। ফলে ভারতের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক সম্পর্কে যথেষ্টই অবহিত। তাছাড়া নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী মিশনেও দায়িত্ব সামলেছেন। বর্তমানে বিদেশ মন্ত্রকে সচিব পদমর্যাদায় পশ্চিমী বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। শেখ হাসিনা জমানার শেষ লগ্নে নেদারল্যান্ডস থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল রিয়াজ হামিদুল্লাহকে। তখন শোনা যাচ্ছিল মাসুদ বিন মোমেনের পরে তিনিই বিদেশ সচিব হিসাবে দায়িত্ব সামলাবেন। যদিও তা হয়নি। আগামী ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত চাকরি রয়েছে রিয়াজের।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!