রাস্তা বন্ধ, তবুও প্রতিকুলতা উপেক্ষা করে কেদার নাথে পৌঁছচ্ছেন ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কেদার নাথ ধাম। মানা হয়, এই মন্দিরের রক্ষাকর্তা স্বয়ং মহাদেব। প্রচুর ভক্ত অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে দুর্গম রাস্তা অতিক্রম করে পৌঁছন কেদার নাথ মন্দিরে। চলতি বছরের ৩১ জুলাই কেঁপে উঠছিল কেদার নাথ। জুলাই রাতের ভারী বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল কেদারনাথ যাওয়ার ১৯ কিলোমিটার দীর্ঘ পথ। ২৯টি জায়গায় ধস নেমে কার্যত বন্ধ হয়ে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা। প্রচুর দর্শনার্থীরা আটকে পড়েছিল সেই দুর্যোগে। কিন্তু ভগবান শিব দর্শনের টানে অনেকেই সেই প্রতিকুলতা উপেক্ষা করে পৌঁছে যাচ্ছেন কেদার নাথ ধামে। কোনও কষ্টই তাদের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়াতে পারেনি। ভগবানের প্রতি অদম্য টানে পৌঁছে যাচ্ছেন।

গত ৩১ জুলাই আচমকাই ধসে ভেঙ্গে পড়ে কেদারনাথ ধাম যাত্রার রাস্তা। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে এর পরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ এবং যমুনোত্রী ট্রেকিংয়ের পথ। ফলে বন্ধ হয়ে যায় যাত্রা। সেনাবাহিনীর সহযোগিতায় ও উত্তরাখণ্ড সরকারের প্রচেষ্টায় ২৬০ জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফলে পুনরুজ্জীবিত হয়ে উঠেছে সেই যাত্রা পথ। কিন্তু রাস্তা সারাই চলাকালীন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত থেকে তীর্থযাত্রীরা কেদার নাথ ধামে পৌঁছেছেন। আর ভগবানের ধামে পৌঁছতে  স্থানীয় প্রশাসন তথা সরকার যথেষ্ট সাহায্য করেছে বলেও জানিয়েছেন তীর্থযাত্রীরা।

জেনে রাখা ভাল যে, শোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড চার কিমি, আবার গৌরীকুণ্ড থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরে ভীমবলি, সেখান থেকে আট কিমি দূরে লিঞ্চোলি, লিঞ্চোলি থেকে আরও পাঁচ কিলোমিটার গেলে কেদারনাথ, অর্থাৎ এখন মোট সাড়ে তেইশ কিলোমিটার পথ হাঁটতে হয়। গত কয়েক দিন ধরে দিন রাত এক করে কাজ করেছেন ২৬০ জনেরও বেশি শ্রমিক। শুক্রবারই ওই পথে মেরামতির কাজ শেষ হয়েছে। তবে এখনও কয়েকটি বিপজ্জনক জায়গায় তীর্থযাত্রীদের রাস্তা পারাপার করে দেওয়ার জন্য মোতায়েন রয়েছেন নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই