অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা হাতিয়েছে আয়কর দফতর, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি জমানায় আয়কর দফতর বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে চলছে বিরোধী দলগুলি। এবার নির্মলা সীতারমনের অধীনস্ত আয়কর দফতরের বিরুদ্ধে দলের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেন কংগ্রেস কোষাধ্যক্ষ অজয় মাকেন। শুধু তাই নয়, কোন-কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ওই টাকা হাতানো হয়েছে তার তালিকাও তুলে দিয়েছেন তিনি। বেআইনিভাবে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে অবশ্য আয়কর দফতরের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে কংগ্রেস কোষাধ্যক্ষ অজয় মাকেন অভিযোগ করেছেন, মঙ্গলবার কংগ্রেস, যুব কংগ্রেস ও দলের ছাত্র সংগঠনের অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছে আয়কর দফতর। তার মধ্যে কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬০.২৫ কোটি টাকা এবং যুব কংগ্রেস ও এনএসইউআইয়ের অ্যাকাউন্ট থেকে ৫ কোটি টাকা সরিয়ে নিয়েছে। অথচ কোনও রাজনৈতিক দল আয়কর দেয় না। বিজেপির কাছ থেকে কোনও আয়কর নেওয়া হয় না। কিন্তু কংগ্রেসের কাছ থেকে আয়কর দফতর কর আদায় করছে। বিষয়টি আয়কর আদালতের গোচরে আনা হয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি ২১০ কোটি টাকা কর বকেয়া রয়েছে জানিয়ে কংগ্রেসকে নোটিশ পাঠানোর পাশাপাশি দেশের প্রাক্তন শাসকদলের ব্যাঙ্ক অ্যাকাউন্টও জব্দ করে দিয়েছিল আয়কর দফতর। ওই পদক্ষেপের বিরুদ্ধে আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনালের (আইট্যাট) দ্বারস্থ হয় কংগ্রেস। শেষ পর্যন্ত আইট্যাটের নির্দেশে কংগ্রেসের অ্যাকাউন্ট চালু করা হয়। এবার ওই অ্যাকাউন্ট থেকে গায়ের জোরে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠল আয়কর দফতরের বিরুদ্ধে।

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের