দেশে বাড়ছে বিদ্বেষ, উদ্বিগ্ন খোদ সঙ্ঘ প্রধান

মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হওয়ায় এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ সঙ্ঘ প্রধান মোহন ভাগবৎ। যেভাবে একের পর এক মসজিদে শিবলিঙ্গ খুঁজে বের করার ধুম পড়েছে,  যেভাবে সংখ্যালঘু মুসলিমদের ওপর কেন্দ্রে আসীন শাসকদলের মদত শুরু হয়েছে নির্যাতন, তাতে রীতিমতো ক্ষুব্ধ সঙ্ঘ প্রধান। সঙ্ঘ প্রধান বলেছেন, বিজেপির এই ভূমিকা তাঁর না পসন্দ। আগামীদিনে দলের সঙ্গে মানুষের দূরত্ব ক্রমেই বাড়বে। ফলে, তাদের পায়ের তলা থেকে মাটি হারিয়ে যাবে। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সঙ্ঘ প্রধানের এই উদ্বেগের কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সাহাবুদ্দিন ইয়াকুব কুরেশি। ওই সংবাদমাধ্যমকে তিনি বলেন,  সঙ্ঘ প্রধানের সঙ্গে গত মাসে তিনি এবং আরও চার মুসলিম বুদ্ধিজীবী দেখা করেন। তাদের মধ্যে বৈঠক হয় এক ঘণ্টার বেশি। ওই বৈঠকে নানা প্রসঙ্গে সঙ্ঘ প্রধানের সঙ্গে তারা আলোচনা করেন। সেই আলোচনায় সঙ্ঘ প্রধান বলেন, ভারত এক ধর্মনিরপেক্ষ দেশ। সেই দেশে একের পর এক ধর্মীয় হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে, যা তাঁকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। কুরেশির বয়ান অনুযায়ী, সঙ্ঘ প্রধান তাঁকে বলেছেন – দেশের অসাম্প্রদায়িক বাতাবরণ দেখে তিনি ভাবিত। উদ্বিগ্ন। ভারত সম্পূর্ণ উল্টোপথে চলতে শুরু করেছে। এই পরিবেশ বজায় থাকলে দেশ কোনওভাবেই অগ্রসর হতে পারবে না। দেশের সার্বিক অগ্রগতির জন্য প্রয়োজন সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলা। সব কা সাথ সব কা বিকাশ একমাত্র তখনই সম্ভব।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে