যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক না করেই গোরখপুর ছাড়লেন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি, গোরখপুর: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বহুল চর্চিত বৈঠক হল না। সোমবার গোরখপুর ছেড়ে দিল্লি চলে গিয়েছেন সঙ্ঘ প্রধান। কেন ওই বৈঠক হল না, তা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে। সঙ্ঘ কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের  তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সঙ্ঘের এক পদাধিকারী জানিয়েছেন, ‘লোকসভা ভোটে লজ্জাজনক ভরাডুবির পরে বিজেপি নেতাদের একাংশ যেভাবে সঙ্ঘের বিরুদ্ধে নানা মন্তব্য করে চলেছেন তাতে বেজায় ক্ষুব্ধ সরসঙ্ঘচালক মোহন ভাগবত।’

লোকসভা ভোটের ফলাফলের পরেই গোরখপুরের মণিরামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বয়ংসেবকদের এক প্রশিক্ষণ শিবির বসেছিল। ওই শিবিরে যোগ দিতে গোরখপুরে এসেছিলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। গোরখপুর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক হিসাবেই পরিচিত। জল্পনা চলছিল, রাম রাজ্যে লোকসভা ভোটে পদ্ম শিবিরের ফলাফল নিয়ে দু’জনের মধ্যে কথা হতে পারে। প্রথমে শোনা যাচ্ছিল শুক্রবার কিংবা শনিবার ভাগবত-আদিত্যনাথের বৈঠক হতে পারে। যদিও শেষ পর্যন্ত ওই বৈঠক হয়নি।

সূত্রের খবর, সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে বারাণসী থেকে গোরখপুরে ফেরার পরেই দু’বার ভাগবতের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু সেই আর্জিতে সাড়া দেননি সরসঙ্ঘচালক। তবে সঙ্ঘের তরফে এক পদাধিকারী জানিয়েছেন, ভাগবতের কর্মসূচি অনেক আগেই চূড়ান্ত হয়েছিল। সেই কর্মসূচিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টি ছিল না। তাই যোগী আদিত্যনাথকে দেখা করার সময় দেননি সরসঙ্ঘচালক। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথকে সরসঙ্ঘচালকের সময় না দেওয়া যথেষ্টই ইঙ্গিতবহ।  

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর