‘জঙ্গি শিল্পের মুখপাত্র’, পাক বিদেশ মন্ত্রীকে বেনজির আক্রমণ জয়শঙ্করের

সাংহাই সহযোগিতা সংগঠনের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গোয়ায় এসৈচেন পাক বিদেশ মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি:  সাংহাই সহযোগিতা সংগঠনের বিদেশ মন্ত্রীদের বৈঠকের উদ্বোধনেই নাম না করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে নিশানা করেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আর শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনে এক ধাপ এগিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে ‘জঙ্গি শিল্পের মুখপাত্র’ হিসেবে আক্রমণ করলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ‘এসসিও সম্মেলনে অন্যান্য দেশের বিদেশ মন্ত্রীকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রীকেও তেমন অভ্যর্থনা জানানো হয়েছে। বিলাওয়ালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার প্রশ্নই নেই। কেননা, পাকিস্তানকে বিশ্বাস করে না নয়াদিল্লি।’

এদিন সকালেই এসসিও’র বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন পাক বিদেশ মন্ত্রী। কিন্তু নয়াদিল্লি ও ইসলামাবাদের সম্পর্কের তিক্ততা কোন পর্যায়ে পৌঁছেছে তা বোঝা গিয়েছে মঞ্চে বিলাওয়াল ভুট্টো হাজির হতেই। পড়শি দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে করমর্দন করেননি ভারতের বিদেশ মন্ত্রী। দূর থেকে ‘নমস্কার’ করে স্বাগত জানিয়েছেন। বৈঠকে নাম না করে সন্ত্রাসবাদ ও সীমান্ত সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে খুল্লামখুল্লা আক্রমণ করেছিলেন। যদিও পাক বিদেশমন্ত্রী সন্ত্রাসবাদ মোকাবিলায় নয়াদিল্লির সঙ্গে হাত মিলিয়ে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।   

বিকেলে সাংবাদিক সম্মেলনে বিলাওয়ালের ওই প্রস্তাব সরাসরি খারিজ করে দেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। পড়শি দেশের বিদেশ মন্ত্রীকে ‘জঙ্গি শিল্পের প্রোমোটার ও মুখপাত্র’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘একজন বিদেশ মন্ত্রী হিসেবে তাঁর সঙ্গে যে আচরণ করা উচিত সেই আচরণই করা হয়েছে। কিন্তু উনি জঙ্গি শিল্পের অন্যতম মুখপাত্র। ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে উনি কী বলেছেন তা গুরুত্ব দিচ্ছি না।’

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের