পঞ্জাবে ৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা শিরোমণি অকালি দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: আসন্ন লোকসভা ভোটের জন্য পঞ্জাবের সাত আসনে প্রার্থীর নাম ঘোষণা করল শিরোমণি অকালি দল। প্রথম দফায় মূলত দলের প্রবীণ এবং দাপুটে নেতাদের নামই ঘোষণা করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় নাম নেই ভাতিন্ডা কেন্দ্রের। গত নির্বাচনে ভাতিন্ডা থেকে জয়ী হয়েছিলেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের স্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কাউর বাদলের।

আগামী ১ জুন শেষ দফাতেই পঞ্জাবের ১৩ লোকসভা আসনে ভোট। গতবার রাজ্যে লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল শিরোমণি অকালি দল। বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়ে ১৩ আসনের মধ্যে মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল। ভাতিন্ডা থেকে জিতেছিলেন হরসিমরত কাউর বাদল। আর ফিরোজপুর থেকে সুখবীর সিং বাদল। যদিও বিতর্কিত কৃষক আইন নিয়ে বিজেপির সঙ্গে মনমালিন্যের কারণে এনডিএ’র সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছিল শিরোমণি অকালি দল। মোদির মন্ত্রিসভা ছেড়েছিলেন হরসিমরত কাউর বাদল। এবারে জল্পনা শুরু হয়েছিল, ফের হাত মেলাতে পারে দুই দল। যদিও তা বাস্তবে রূপ নেয়নি।

শনিবার শিরোমণি অকালি দলের তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে পঞ্জাবের সাত আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে আনন্দপুর সাহিব থেকে লড়বেন প্রেম সিং চান্দুমাজরা। গুরুদাসপুর থেকে লড়ছেন দলজি‍ৎ সিং চিমা। প্রাক্তন বিধায়ক এন কে শর্মাকে দাঁড় করানো হয়েছে পাতিয়ালায়। অমৃতসরে প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী অনিল জোশি। ফতেগড় সাহিব থেকে লড়ছেন বিক্রমজি‍ৎ সিং খালসা। দলের আর এক দাপুটে নেতা রাজবিন্দর সিং ফরিদকোটে এবং ইকবাল সিং ঝুন্ডা সাংগ্রুরে দাঁড়িয়েছেন। বাকি ছয় আসনে কবে প্রার্থী ঘোষণা করা হবে, তা নিয়ে দলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়