বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের পর শ্বশুরবাড়িতে এক রাতও কাটল না, তার মধ্যেই সোনার গয়না, রুপোর গয়না এবং নগদ টাকা নিয়ে উধাও নববধূ। ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুর জেলার সিম্ভাওলি থানার অন্তর্গত লিসাড়ি গ্রামের। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন নববিবাহিত যুবক বিনোদ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই তরুণীর সন্ধান শুরু করেছে পুলিশ।

নববিবাহিত ওই যুবক জানিয়েছে, মাস দুয়েক আগে রামপুরের একটি মন্দিরে এক পুরোহিতের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই পুরোহিতের মাধ্যমেই বিয়ের সম্বন্ধ আসে। পরে তাঁর কথামতো রামপুরের একটি মন্দিরে ওই তরুণীর সঙ্গে বিয়ে হয় বিনোদের। বিয়ের আগে তরুণীর মাকে এক লক্ষ টাকা নগদ দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। বিয়ে সেরে স্ত্রীকে নিয়ে নিজের গ্রামে ফেরেন বিনোদ। নতুন বউকে ঘিরে বাড়িতে ছিল আনন্দের আবহ। কিন্তু সেই আনন্দ স্থায়ী হল না। পরিবারের দাবি, বিয়ের পর মাত্র এক রাত এবং এক দিন শ্বশুরবাড়িতে ছিলেন ওই তরুণী। দ্বিতীয় রাতেই ঘটে বিপত্তি। পরিবারের সকলেই যখন ঘুমিয়ে পড়েছিলেন, সেই সুযোগে বাড়ি থেকে বেরিয়ে যান নববধূ। সঙ্গে নিয়ে যান নিজের পরনের সোনার-রুপোর গয়না এবং বাড়িতে থাকা নগদ টাকা। সকালে ঘুম থেকে উঠে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যেরা। শুরু হয় খোঁজাখুঁজি। আত্মীয়স্বজনের বাড়ি থেকে আশপাশের এলাকা-সব জায়গায় খোঁজ চালিয়েও তাঁর সন্ধান মেলেনি।

আরও পড়ুনঃ ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

এরপর এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখতে পায়, এক তরুণী দ্রুত পায়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ওই ফুটেজের সূত্র ধরেই নববধূ এবং বিয়ের মধ্যস্থতাকারীদের খোঁজ শুরু হয়েছে। পুরো ঘটনার পিছনে কোনও পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ