রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হচ্ছেন না অখিলেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ‘ইন্ডিয়া’ জোটের অন্দরে যে অল ইজ নট ওয়েল, তা ফের একবার প্রমাণ হল। আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেসের গড়িমসিতে ক্ষুব্ধ হয়ে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।

সোমবারই প্রাক্তন কংগ্রেস সভাপতির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উত্তরপ্রদেশের অমেথিতে প্রবেশ করেছে। অমেথি ঘুরে রায়বরেলিতে পৌঁছবেন রাহুল। প্রথমে সপা সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়েছিলেন, ‘রায়বরেলিতেই রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হবেন তিনি।’ কিন্তু এদিন সকালে আচমকাই ডিগবাজি খেয়ে মুলায়ম পুত্র জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাহুল গান্ধির কর্মসূচিতে যোগ দেবেন না তিনি। সপা সুপ্রিমোর এমন জেদে চরম অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। যদিও অখিলেশের সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

দেশের বৃহত্তম রাজ্য তথা দিল্লিতে ক্ষমতা দখলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ২০১৯ সালে মাত্র একটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। রায়বরেলি থেকে জিতেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি। নিজেদের গড় হিসাবে পরিচিত অমেথিতে হেরে গিয়েছিলেন খোদ রাহুল গান্ধি। পাঁচ বছর আগে মাত্র একটি আসনে জেতা কংগ্রেসের পক্ষ থেকে এবার সপার সঙ্গে জোট বাঁধার শত হিসেবে ২৪টি আসন দেওয়ার দাবি জানমানো হয়েছে। প্রথমে অখিলেশ যাদব কংগ্রেসকে ১১টি আসন ছেড়ে দিতে রাজি হলেও পরে খানিকটা নমনীয় হয়ে ১৫টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছেন। যদিও ওই প্রস্তাবে এখনও সম্মতি জানায়নি উত্তরপ্রদেশে সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হওয়া কংগ্রেস। আর তাতেই চটেছেন মুলায়ম পুত্র।

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ