মাদক তদন্তের ঘুষ কাণ্ডের মাঝেই আচমকাই দিল্লিতে হাজির সমীর ওয়াংখেড়ে

মাদক কাণ্ডে আপাতত তদন্তের মোড় অন্যদিকে ঘুরেছে সমীরের ঘুষ নেওয়ার বক্তব্য সামনে আসায়। অপরদিকে সোমবার সকালে এনসিবির তৃতীয় দফার জেরা এড়িয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রমোদতরীর ড্রাগ কাণ্ডে ফেঁসে গিয়েছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। যাকে ‘সুপার কপ’ বলে তকমা দেওয়া হচ্ছিল সেই এখন বেজায় চাপে পড়েছেন। গত শনিবার এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন আরিয়ান কাণ্ডের সাক্ষী প্রভাকর সেইল। তিনি দাবি করেছিলেন, ২রা অক্টোবর আরিয়ান খান গ্রেফতারের পর কেপি গোসাভি এবং স্যাম ডিসুজার মধ্যেকার কথোপকথন শুনেছিল সে, সেখানে ২৫ কোটি টাকা দাবি করবার কথা বলা হয়েছিল এবং ১৮ কোটিতে গোটা মামলা রফা করবার কথা পাকা হয়েছিল, যার মধ্যে ৮ কোটি টাকা এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথা হয়েছিল। আর এই ঘটনায় কানাঘুষো শোনা যায় এনসিবির সদর দফতর দিল্লিতে বিচার বিভাগীয় তদন্তের জন্য ডাকা হতে পারে সমীর ওয়াংখেড়েকে। আর এর মাঝেই সোমবার সন্ধ্যায় আচমকাই দিল্লিতে হাজির হন সমীর।

তবে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘দরকারি কাজেই দিল্লিতে আসা। ১০০ শতাংশ সঠিক পথে তদন্ত চলছে।’ যদিও এনসিবির অফিসে আসা নিয়ে মুখে কুলুপ ছিল সমীরের। জানা গিয়েছে ঘুষকাণ্ডেই তাঁকে দিল্লি তলব করা হয়েছে। তবে নিজের সাফাই গত রবিবারই গেয়েছেন সমীর। তিনি মুম্বই পুলিশের কাছে সাহায্যে চেয়ে বলেছিলেন, ‘আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।’ এনসিপি নেতা নবাব মালিকের টুইট নিয়েও মুখ খোলেন তিনি। সমীর জানান, ‘আমি সম্প্রতি নবাব মালিকের টুইট সম্পর্কে জানতে পেরেছি। জাতি সনদের বিষয়ে বলেছেন তিনি, যার এই ঘটনার সঙ্গে কোন সম্পর্ক নেই। আমার মা মুসলিম ছিলেন। আমার মৃত মাকে এই ঘটনায় কেন টেনে আনা হচ্ছে? আমার জাত, ধর্ম ও আমার জন্মস্থান কোটথায় সেই বিষয়ে খতিয়ে দেখা যেতেই পারে। কিন্তু আমি চাইনা এই নিয়ে কোন নোংরামি হোক, আমি আইনি পথে লড়তে চাই এবং আদালতের বাইরে এই বিষয় নিয়ে কোন কথা বলতে চাইনা।’

মাদক কাণ্ডে আপাতত তদন্তের মোড় অন্যদিকে ঘুরেছে সমীরের ঘুষ নেওয়ার বক্তব্য সামনে আসায়। অপরদিকে সোমবার সকালে এনসিবির তৃতীয় দফার জেরা এড়িয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তলব এড়িয়ে যাওয়ার প্রকৃত কারণ জানাননি চাঙ্কি কন্যা।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের