সনাতন ধর্ম ডেঙ্গু ম্যালেরিয়ার মত, বিতর্কিত মন্তব্য উদয়নিধি স্ট্যালিনের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মত নির্মূল করা উচিত, বিতর্কিত মন্তব্য করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার ও সমতার বিরুদ্ধে, ‘সনাতন বিলুপ্তি সম্মেলনে’ বক্তব্য রাখাকালীন এমনটাই বক্তব্য রেখেছেন উদয়নিধি স্ট্যালিন। এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী বক্তব্য রাখার সময় বলেন, “কয়েকটি জিনিসের বিরোধিতা করা যায় না, এটি শুধুমাত্র বিলুপ্ত করা উচিত। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের এটিকে নির্মূল করতে হবে। এভাবেই আমাদের সনাতনকে নির্মূল করতে হবে”। 

এই বক্তব্যের বিরোধিতা করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ‘ইন্ডিয়া’ জোটকে তুলোধোনা করেছেন। তিনি বলেছেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্টালিন সনাতন ধর্মকে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর সাথে যুক্ত করেছেন। তিনি মনে করেন যে এটিকে নির্মূল করতে হবে।  তিনি ভারতের ৮০ শতাংশ মানুষ যারা সনাতন ধর্মের তাঁদের সরানোর কথা বলছেন। ডিএমকে বিরোধী জোটের সদস্য ও কংগ্রেসের দীর্ঘদিনের বন্ধু। মুম্বাই বৈঠকে এটাই কি একমত হয়েছিল?”

পাল্টা উদয়নিধি স্ট্যালিন বলেছেন, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে কথা বলেছেন যারা সনাতন ধর্মের কারণে ভুগছিলেন। তিনি তার মন্তব্যের বিষয়ে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকবেন। ডিএমকে সরকার সামাজিক ন্যায়বিচার বজায় রাখতে এবং এম কে স্ট্যালিনের নেতৃত্বে একটি সমতাবাদী সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে।

পাশাপাশি তিনি আরও বলেন, “আমি আজ, আগামীকাল এবং ভবিষ্যতেও বলব দ্রাবিড় ভূমি থেকে সনাতন ধর্ম বন্ধ করতে আমাদের সংকল্প একটুও কমবে না”।  

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে