পরীক্ষায় টুকলিকে কেন্দ্র করে রণক্ষেত্র বিহারের সাসারাম, গুলিতে নিহত ছাত্র

এখানে একটি পরীক্ষা কেন্দ্রে, উত্তরপত্র দেখার পর নকল করতে না দেওয়ায় দুই গ্রুপের ছাত্রছাত্রীদের মধ্যে মারামারি ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরীক্ষায় টুকলিকে কেন্দ্র করে রণক্ষেত্র বিহারের সাসারাম। গুলিতে নিহত ছাত্র। সম্প্রতি বিহারের সাসারাম থেকে এমনই একটি ভয়াবহ ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর, পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র দেখার পর উত্তর নকল করতে না দেওয়ায় দুই গ্রুপের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। সঙ্গে চলে গুলিবর্ষণ। এই সময়েই গুলিবিদ্ধ হয়ে ১৬ বছরের একজন নাবালক ছাত্র নিহত হন। পুলিশ অস্ত্র-সহ এক হত্যাকারী নাবালককে আটক করেছে। ঘটনাটি নিয়ে রীতিমতো ধুন্ধুমার সাসারামেরধৌধধ থানা এলাকার তারাচণ্ডী তলা।

জানা গিয়েছে, ঘটনার দিন পরীক্ষাকেন্দ্রে দশম শ্রেণির পরীক্ষা চলছিল। প্রশ্নপত্র দেখার পর কিছু ছাত্র টুকলি করার চেষ্টা করেন। তা নিয়েই অপর কিছু ছাত্র তাঁদের বাধা দিলে ছাত্র-ছাত্রীদের দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। শুরু হয় মারামারি, কিন্তু পরিস্থিতি চরমে যখন ১৬ বছরের ছাত্রদের হাতে পিস্তল দেখতে পাওয়া যায়। এরপর গোলাগুলি চলে ছাত্রদের দুই দলের মধ্যে। তখনই গুলিতে প্রাণ হারায় এক ছাত্র এবং গুরুতর আহত হন আরেক ছাত্র। জানা হয়েছে, নিহত অমিত কুমার দেহরি শম্ভু বিঘার বাসিন্দা, সে মনোজ যাদবের ছেলে।

বিবাদে জড়িত সকল ছাত্রই দেহরি হাইস্কুলের ছাত্র। আর তাঁদের মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পড়েছিল সাসারামের সেন্ট আন্না স্কুলে। তথ্য অনুযায়ী, পরীক্ষার সময় যখন হলে প্রশ্নপত্র দেখে কিছু ছাত্র উত্তরপত্রের নকলের চেষ্টা করছিল, তখনই কিছু ছাত্র তাঁদের বাধা দেয়। তখনই হট্টগোলের সৃষ্টি হয়। এই বিবাদের জেরে ব্যাপক গোলাগুলি এবং মারপিট শুরু হয় দুই পক্ষের মধ্যে, তখনই গুলিবিদ্ধ হয় একজন ছাত্র। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় অমিত মারা যায়। এবং আরেকজন আহত ছাত্রের অবস্থা এখন আশঙ্কাজনক। পুলিশ ময়না তদন্তের পর ছাত্রের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে। এই মর্মান্তিক ঘটনাটি এখন খতিয়ে দেখছেন পুলিশ।

 

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56