সুপ্রিম কোর্টে ধাক্কা মণীশ সিসোদিয়ার, হাইকোর্টে যাওয়ার পরামর্শ

গত রবিবারই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার শীর্ষ আদালতের দরজাড় কড়া নেড়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। কিন্তু সিবিআইয়ের গ্রেফতারির বিরুদ্ধে কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। উল্টে মণীশের আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভির উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘সিবিআইয়ের গ্রেফতারিকে যদি চ্যালেঞ্জ জানাতে চান তাহলে দিল্লি হাইকোর্টে যান।’ দেশের শীর্ষ আদালত এদিন হস্তক্ষেপ করতে রাজি না হওয়ায় আগামিকাল বুধবার দিল্লি বিধানসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মণীশের পরিবর্তে বাজেট পেশ করবেন গোপাল রাই।

গত রবিবারই দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় টানা আট ঘন্টা জেরা শেষে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। গতকাল সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত তাঁকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী।

বিকেলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে মণীশের আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি বলেন, ‘আমার মক্কেলকে (দিল্লির উপমুখ্যমন্ত্রী) বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। মামলার চার্জশিটে তাঁর নাম ছিল না। সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তে সহযোগিতা না করার যে অভিযোগ তোলা হয়েছে, তা দুর্বল অজুহাত ছাড়া আর কিছু নয়।’ এর পরেই প্রধান বিচারপতি বলেন, ‘আমরা এই পর্যায়ে মামলার শুনানি করতে পারছি না। আপনারা দিল্লি হাইকোর্টে যান।’

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের