সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলা বিজেপি মন্ত্রীকে তুলোধনা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মধ্যপ্রদেশের বিজেপি নেতা তথা মন্ত্রী বিজয় শাহকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তাঁকে প্রশ্ন করেছে, একজন মন্ত্রী হয়ে কী ধরনের ভাষা প্রয়োগ করছেন তিনি।

প্রধান বিচারপতি বিআর গাভাই বিজেপির গুণধর নেতাকে তিরস্কার করে জিজ্ঞাসা করেছেন, কী ধরণের বক্তব্য পেশ করছেন? তিনি নিজে একজন মন্ত্রী। একজন মন্ত্রী হিসেবে এই ধরনের মন্তব্য কী করে করতে পারেন? একজন মন্ত্রীর মুখে এইধরনের মন্তব্য কী শোভনীয়? বিজয় শাহ একটি সাংবিধানিক পদে রয়েছেন। এইধরনের পদে থেকে কুরেশিকে যেমন কথা বলা হয়েছে, তা বলা যায়না। একজন দায়িত্বশীল পদে থাক  ব্যক্তির কাছে এমন বক্তব্য আশা করা যায় না।’ বিজয় শাহর আইনজীবী বলেছেন, এই বিষয়ে ক্ষমা চেয়েছেন তাঁর মক্কেল। সংবাদ মাধ্যম তাঁর বক্তব্যকে বিকৃত করছে।

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জন্য মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার সাফল্যের কথা তুলে ধরেছেন কর্নেল সোফিয়া কুরেশি। তারপরেই তাঁকে নিয়েই কুরুচিকর মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। সেই মন্তব্যের জেরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। মন্ত্রীর বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের করার জন্য মধ্যপ্রদেশ পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তারপরেই দায়ের হয়েছে এফআইআর।

বিজয় শাহের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনটি গুরুতর ধারায় এফআইআর দায়ের হয়েছে। ধারা ১৫২, ১৯৬(১)(খ) এবং ১৯৭(১)(গ) – এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম