আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুষলধারে বৃষ্টিতে ভিজছে তামিলনাড়ু, বন্ধ স্কুল-কলেজ

Custardy: Google

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই : মুষলধারে বৃষ্টিতে ভিজছে তামিলনাড়ু (Tamil Nadu)। ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) কারণে চেন্নাইয়ে আজ স্কুল বন্ধ। তিরুভাল্লুর জেলা এবং পুদুচেরি অঞ্চলের প্রতিষ্ঠানগুলিও বৃষ্টির কারণে ছুটি ঘোষণা করেছে।

সোমবার আবহাওয়া দফতরের তরফে তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। নিম্নচাপের কারণে তামিলনাড়ুর উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টির জেরে কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছিল হাওয়া অফিস। আবহাওয়া অফিস কুড্ডালোর, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনাম, তিরুভারুর, থাঞ্জাভুর এবং ভিলুপুরম সহ ছয়টি জেলায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নাগাপট্টজনমের ভেলাঙ্কানি গত 24 ঘন্টায় 17 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও কুড্ডালোর, পুদুচেরি, চেঙ্গলপাট্টু এবং চেন্নাইতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অতি ভারী নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। অতিরিক্ত বৃষ্টির কারণে তামিলনাড়ুর ভিলুপুরম, আরিয়ালুর, কুদ্দালোর, নাগাপট্টিনাম, এবং পুদুচেরি ও কাড়াইকাল এই ছয় জায়গায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তামিলনাড়ুতে 1 অক্টোবর থেকে 221 মিমি বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের থেকে গড়ে 17% কম। আসন্ন সঙ্কটকে মোকাবিলা করতে, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কুদ্দালোর, মায়িলদুথুরাই এবং নাগাপট্টিনাম জেলাকে প্রস্তুত থাকতে বলেছেন। অন্যান্য 13টি জেলার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমলাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নাগরিকরা 1070 এবং 1077 নম্বরে ফোনে বা 9445869848 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। জলাধার সহ অনেক জলাশয় দ্রুত ভরাট হয়ে যাচ্ছে ফলে কুড্ডালোরে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ব-দ্বীপ অঞ্চলের এক বড় অংশ ডুবে আছে। কৃষকরা ফসলের বড় ক্ষতির জন্য চিন্তিত।

Published by:

Share Link:

More Releted News:

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ