আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উৎসব মরশুমে কেনাকাটার ধুম, দ্বিতীয় সর্বাধিক জিএসটি আদায় অক্টোবরে

নিজস্ব প্রতিনিধি : অক্টোবরে রেকর্ড পরিমাণ মূল্যযুক্ত কর বা জিএসটি (GST) আদায় হল। উৎসব মরশুমে ১,৫১,৭১৮ কোটি টাকা জিএসটি থেকে আদায় হয়েছে। ২০১৭ সালের জুলাইয়ে জিএসটি চালু হওয়ার পর এই আদায় দ্বিতীয় সর্বাধিক। চলতি বছরের এপ্রিল মাসে সর্বাধিক জিএসটি আদায় হয়েছিল। মঙ্গলবার অর্থমন্ত্রক থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শুধু জিএসটি আদায় নয়, দেশীয় লেনদেনও এপ্রিল ২০২২-এর পরে দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি রেকর্ড করেছে। আমদানি থেকে সংগ্রহের অংশ সেপ্টেম্বরে ২৮ শতাংশ এবং আগস্টে ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশে নেমে এসেছে। উচ্চ মূদ্রাস্ফীতির হার, অনেক ভোগ্যপণ্যের খুচরা মূল্যের বৃদ্ধি, উৎসবের মরশুমের চাহিদার জন্য জিএসটি সংগ্রহ এতটা বেড়েছে বলে মনে করা হচ্ছে। মাসিক জিএসটি আয় টানা আট মাস ধরে ১.৪ লক্ষ কোটি টাকার উপরে হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রক তার বিবৃতিতে বলেছে যে, সেপ্টেম্বরে ৮.৩ কোটি ই-ওয়ে বিল তৈরি হয়েছে, যা ২০২২ সালের আগস্টে তৈরি হওয়া ৭.৭ কোটি ই-ওয়ে বিলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মার্চে অর্থবর্ষ শেষ হওয়ার পর এপ্রিলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি জিএসটি আদায় হয়েছে। এপ্রিলে আদায় হয়েছিল ১,৬৭,৫৪০ কোটি টাকা।অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, উৎসব মরশুমের জন্যই জিএসটি আদায় এত বেড়েছে। কমপক্ষে ১২টি রাজ্যে ২০ শতাংশের বেশি জিএসটি আদায় হয়েছে। উৎসব মরশুমে সাধারণ মানুষের কেনাকাটা বেড়ে যায়। সেই কারণেই এই বৃদ্ধি বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

 

 

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ