এই মুহূর্তে

ইয়াসিন মালিকের শাস্তি: দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্কতা জারি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার অপরাধে কাশ্মীরের বিচ্ছন্নতাবাদী নেতা তথা জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট চেয়ারম্যান ইয়াসিন মালিককে বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে বিশেষ এনআইএ আদালত। আর ওই সাজার বদলা নিতে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় জঙ্গি হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। সেই সঙ্গে রাজধানীতে নম্বর প্লেটহীন মোটরবাইকের উপরে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও জঙ্গি হামলা নিয়ে দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা মুখ খুলতে চাননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ইয়াসিন মালিক দোষী সাব্যস্ত হওয়ার পরেই রাজধানী দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা করছে পাক মদতপুষ্ঠ একাধিক জঙ্গি সংগঠন। যেহেতু তিহাড় জেলেই রাখা হয়েছে কুখ্যাত নেতাকে, ফলে ওই জেলেও হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে জঙ্গিরা। মূলত মালিককে সাজা দেওয়ার প্রতিবাদ জানাতেই নাশকতামূলক কাজকর্ম করে ঘোলাজলে মাছ ধরতে চাইছে পাকিস্তান সরকারের সাহায্যপ্রাপ্ত জঙ্গিরা। প্রয়োজনে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকে হামলা চালানোর শপথ নিয়েছে তারা।

এদিন ইয়াসিন মালিকের সাজা ঘোষণার আগেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শ্রীনগর। পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তার জন্য শ্রীনগরজুড়ে ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে কিনা, তা নিয়ে যথেষ্টই সন্দিহান পুলিশ আধিকারিকরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

মোদির খাস তালুকে সরকারি হাসপাতালে মদের আসর

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

লোভ দেখিয়ে আট বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, আটক তিন নাবালক

মধ্যরাতে বাংলার প্রশাসনে রদবদল!‌ প্রতিবাদে ওয়াকআউট তৃণমূল সাংসদদের

হরমুজ প্রণালি পেরিয়ে ৪৫,০০০ টন রান্নার গ্যাস নিয়ে মুন্দ্রা বন্দরে ভিড়ছে শিবালিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ