নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে বিধানসভার গেট ভেঙে ঢুকে পড়ল গাড়ি, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার বিরাট বড় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে দিল্লি বিধানসভায়। ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় উপস্থিত কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে  ব্যপক আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি নিয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন  এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  বিধানসভায় প্রবেশের পর গাড়িটি কিছুক্ষণ ভেতরে ছিল, তারপর বেরিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে অদৃশ্য হয়ে যায়। এই দুঃসাহসিক ঘটনাটি রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।  গাড়িটিকে এবং চালককে শনাক্ত করার জন্য দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। শুরু হয়েছে  পুঙ্খানুপুঙ্খ তদন্ত। পুলিশ বিধানসভায় প্রবেশপথগুলো দিয়ে কারা এসেছেন কারা গিয়েছেন সবটাই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সময় উপস্থিত বিধানসভার কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। ঘটনার কিছুক্ষণ পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। সম্প্রতি সমাপ্ত বাজেট অধিবেশন চলাকালীন বিধানসভায়  বোমার হুমকির ঘটনার পরপরই এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে গাড়িটি  উত্তর প্রদেশের। সেটি  দুপুর ২টার দিকে ২ নম্বর গেট ভেঙে বিধানসভা চত্বরে প্রবেশ করে এবং এরপর পালিয়ে গিয়েছিল। 

আরও পড়ুন: ৪০ বছরের স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরলেন তরুণী, সম্মতি দিল আদালত

এই ঘটনা বিধানসভা চত্বরে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। কীভাবে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে গাড়ির মতো এত বড় একটি বস্তু গুরুত্বপূর্ণ ওই চত্বরে প্রবেশ করল তা নিয়ে শুরু হয়েছে চর্চা। ঘটনাটি কি হঠাৎ করেই ঘটেছে নাকি এর পিছনে রয়েছে বড় কোনও কারণ তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ ২০২৫ সালে দিল্লিতে গাড়ি বিস্ফোরণে একাধিক জনের প্রাণহানির ঘটনা  ঘটেছিল। সেখানে মিলেছে জঙ্গি যোগ। তারপর এই ঘটনা স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। 

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের