চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামমন্দিরের নিরাপত্তায় বিরাট ফাঁক, সীতা রসুইয়ের কাছে নমাজ পড়তে গিয়ে আটক কাশ্মীরী

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: রামমন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় বিরাট ফাঁক ধরা পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে রামমন্দিরের সীতা রসুইয়ের কাছে নমাজ পড়ার চেষ্টা করায় এক কাশ্মীরীকে আটক করেছে নিরাপত্তা রক্ষীরা। ধৃতের নাম আহমেদ শেখ। বাড়ি সোপিয়া জেলায়। গ্রেফতারের সময়ে ওই যুবক ধর্মীয় শ্লোগান দেওয়ারও চেষ্টা করে। শুধু নমাজ পড়া নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা জানতে আহমেদকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রামমন্দিরের ডি-১ গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আহমেদ শাহ। তার পরে সোজা চলে যায় সীতা রসুইয়ের কাছে। সেখানে গিয়ে নমাজ পড়ার চেষ্টা করে। ওই ঘটনা দেখতে পেয়ে হতচকিত হয়ে যান পুণ্যার্থীরা। এর পরেই নিরাপত্তা রক্ষীদের গোচরে আনে পুরো ঘটনাটি। সঙ্গে সঙ্গে বিশাল নিরাপত্তা বাহিনী ছুটে গিয়ে আহমেদকে নমাজ পড়া থেকে নিরস্ত করার পাশাপাশি তাকে নিজেদের হেফাজতে নেয়। ওই সময়ে ‘আল্লাহু-আকবর’ শ্লোগানও দেয় আহমেদ।

জেলা ও মন্দির প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও কিছু সরকারিভাবে জানানো হয়নি। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু বিষয়টি সংবেদনশীল, তাই যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। ধৃত যুবকের অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জম্মু-কাশ্মীর পুলিশের কাছেও যুবকের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। প্রশাসন মুখ না খুললেও ওই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিভাবে নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে ওই মুসলিম যুবক মন্দির চত্বরে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুণ্যার্থীরা।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ