পড়ল সূচক, ভয়াবহ মন্দার পূর্বাভাস বিশিষ্ট অর্থনীতিবিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সূচকের পতন দিয়ে শুরু হয়েছিল সপ্তাহের শেষ বেচা-কেনার দিন। বাজার বন্ধের সময় দালাল স্ট্রিট বন্ধ হল সূচকের পতনের মধ্য দিয়েই। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩১৯.৩ পয়েন্ট বন্ধ হয়ে দাঁড়ায় ৫৮,৮০০.৪২ পয়েন্টে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ৯০.৮ পয়েন্ট নেমে দাঁড়ায় ১৭, ৫৩৯ পয়েন্টে। এদিন যে সব সংস্থার শেয়ারের সূচক ক্ষতির মুখ দেখেছে, সেই সব সংস্থাগুলি হল পাওয়ার গ্রিড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচডিএফসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। কিছুটা হলেও লাভের মুখ দেখেছে টাটা স্টিল, হিন্দুস্তান ইউনিলিভার, সান ফার্মা, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি এবং ডা. রেড্ডির শেয়ার। এই নিয়ে টানা তিনদিন সূচক পতনের সাক্ষী রইল দালাল স্ট্রিট।

শেয়ার সূচকের পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে একটি বেসরকারি সংস্থার শীর্ষকর্তা ভি কে বিজয়কুমার জানিয়েছেন, ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ার প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। এই চিত্র শুধু ভারতেই নয়, লক্ষ্য করলে দেখা যাবে অন্যান্য দেশের শেয়ার বাজারেও চলছে অস্থিরতা। ফলে, শেয়ারবাজার কবে চাঙ্গা হবে, সে ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এই দুঃসংবাদের মধ্যে আরও একটি দুঃসংবাদ শোনালেন বিশিষ্ট অর্থনীতিবিদ নরিয়েল রৌবিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ব আরও এক ভয়াবহ আর্থিক মন্দার মুখোমুখি হতে চলেছে। মন্দার মেঘ ঘনাতে শুরু করেছে। ডিসেম্বর শেষ হতে না হতেই, বিশ্বের বুকে নেমে আসবে মন্দা। চলবে এক বছরের বেশি সময় ধরে। ২০২৩-য়ের শেষেও এই মন্দা বহাল থাকবে।

প্রথা ভেঙে ১৪ বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৩৪ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

রাহু-চন্দ্রের ভয়ঙ্কর গ্রহণ যোগ, আগামী কয়েকদিন সাবধানে থাকুন ৩ রাশির জাতকরা

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন