ফের ধস শেয়ারবাজারে, একদিনেই ৬৩১ পয়েন্ট খোয়াল সেনসেক্স

আদানি এন্টারপ্রাইজেস, ভারতী এয়ারটেলের শেয়ার দর পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। সোমবার সপ্তাহের প্রথম দিনেই ঘুরে দাঁড়িয়েছিল শেযারবাজার। একদিনে ৮৪৭ সূচক বেড়েছিল সেনসেক্স। কিন্তু মঙ্গলবার ফের ধস নামল। ৬৩১ দশমিক ১৮ পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৫ দশমিক ৪৮ সূচকে। ১৮৫ পয়েন্ট খুঁইয়ে নিফটি নেমেছে ১৮ হাজারের গণ্ডির নিচে। এদিন সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে গৌতম আদানির সংস্থার শেয়ার। সেনসেক্স ও নিফটির পতনের ফলে একদিনে বাজার থেকে বিনিয়োগকারীদের দুই লক্ষ কোটি টাকার বেশি উধাও হয়ে গিয়েছে।

আর্থিক মন্দা যে কোনও মুহুর্তে দেখা দিতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। আর ওই সতর্কবার্তায় কিছুটা হলেও সিঁদূরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা। বাজারে আদৌ বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে কিনা, তা নিয়ে দোলাচলে ভুগছেন তাঁরা। গত সপ্তাহের শেষ তিনদিনে সেনসেক্স ১৪০০ পয়েন্ট কমায় দুঃশ্চিন্তায় ভুগতে শুরু করেছিলেন তাঁরা। কিন্তু সোমবার বাজার ঘুরে দাঁড়ানোয় সামান্য হলেও স্বস্তি পেয়েছিলেন। এদিন সকালে বাজার খোলার সময়েও আঁছ পাওয়া যায় না, খানিকক্ষণের মধ্যেই ধস নামবে।

আগের দিনের তুলনায় ৫৮ পয়েন্ট বেশি নিয়ে এদিন সকাল শুরু হয়েছিল শেয়ারবাজারের পথচলা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই শেয়ার বিক্রির হিড়িক পড়ায় ধস নামে। এক সময়ে ৮০৯ পয়েন্ট খুঁইয়ে ৬০ হাজারের গণ্ডির নিচে চলে যায় সেনসেক্স। ৫৯ হাজার ৯৩৮ দশমিক ৩৮ সূচকে নেমে যায়। শেষ পর্যন্ত কিছুটা ধাক্কা সামলে ৬০ হাজারের উপরে ওঠে সেনসেক্স। টাটা মোটরস, হিন্ডালকো, অ্যাপলো হাসপাতালের শেয়ার লাভের মুখ দেখলেও আদানি এন্টারপ্রাইজেস, ভারতী এয়ারটেলের শেয়ার দর পড়েছে।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা