টানা ১১ দিন বাদে পতন শেয়ারবাজারে, সেনসেক্স কমল ২৪২ সূচক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: যন্ত্রের দেবতা বিশ্বকর্মা আর সিদ্ধদাতা গণেশের আরাধনায় মাতোয়ারা গোটা দেশ। আর দুই দেবতার আরাধনার দিনে ধাক্কা খেল শেয়ারবাজার। সোমবার সপ্তাহের প্রথম দিনে সেনসেক্স কমেছে ২৪২ পয়েন্টের মতো। আর নিফটি কমেছে ৫৯ সূচক। টানা ১১ দিন বাদে থামল সেনসেক্সের অশ্বমেধের দৌড়।

গত শুক্রবার ৬৭,৮৮৩.৬৩ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন রেডজোনে থেকেই শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। আগের দিনের চেয়ে অনেকটাই কম সূচক নিয়ে ৬৭,৬৬৫.৫৮ পয়েন্ট নিয়ে শুরু হয় বাজার। ধীরে ধীরে রেড জোন থেকে বেরিয়ে গ্রিন জোনের দিকে এগোচ্ছিল সেনসেক্স। কিন্তু খুবই ঢিমেতালে চলছিল বাজার। তবে দুপুরের পর থেকে আচমকাই সেনসেক্স নিচের দিকে নামতে থাকে। শেষ বেলায় এক ধাক্কায় অনেকটা কমে যায় সূচক। ফলে সেই ধাক্কা আর সামাল দেওয়া যায়নি। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৬৭,৫৩২.৮৩ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৬৭,৮০৩.১৫ পয়েন্ট। শেষ পর্যন্ত ২৪১ দশমিক ৭৯ সূচক কমে ৬৭,৫৯৬.৮৪ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। টানা ১১ দিন ধরে ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। তাতে বিনিয়োগকারীদের মুখে হাসিও ফুটছিল। কিন্তু এদিন সিদ্ধিদাতা গণেশের আরাধনার প্রাক্কালে শেয়ারবাজারের পতন বিনিয়োগকারীদের মুখের হাসি কেড়ে নিয়েছে।

অটো এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারদর চড়লেও ধাক্কা খেয়েছে তথ্য-প্রযুক্তি, ধাতব সংস্থার শেয়ার। এয়ারটেল, এইচডিএফসি’র শেয়ার দরেও পতন ঘটেছে। মুকেশ আম্বানির মালিকানাধীন জিও’র শেয়ারদর কমেছে ৬.২০ শতাংশের মতো। আগামিকাল মঙ্গলবার গণেশ চতুর্থী উপলক্ষে শেয়ারবাজার বন্ধ থাকছে। ফলে বুধবার শেয়ারবাজার খোলার দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।  

হলান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ তে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের