লক্ষ্মীবারে লোকসান বিনিয়োগকারীদের, ৩৮৮ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্ব্ই: অস্থির শেয়ারবাজার। একদিন ঊর্ধ্বমুখী তো পরের দিনেই নিম্নমুখী। বুধবার সামান্য বেড়েছিল সেনসেক্সের সূচক। কিন্তু বৃহস্পতিবার এক ধাক্কায় ৩৮৮ সূচক খোয়াল। যার ফলে বাজার বন্ধের সময় ৬৫,১৫১.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সেনসেক্সের পাশাপাশি পয়েন্ট খুঁইয়েছে নিফটিও। ৯৯.৭৫ পয়েন্ট খুঁইয়ে ১৯,৩৬৫.২৫ সূচকে দাঁড়িয়েছে।

বুধবার বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল ৬৫,৫৩৯.৪২ পয়েন্ট। এদিন আগের দিনের চেয়ে সামান্য পয়েন্ট কম নিয়ে শুরু হয়েছিল লেনদেন। কিন্তু ঢিমেতালে চলতে থাকে লেনদেন। দিনভর উত্থান-পতন ঘটতে থাকে শেয়ার বাজারে। এক সময়ে মনে হচ্ছিল ৬৫ হাজারের গণ্ডির নিচে নেমে যায়। যদিও শেষ পর্যন্ত তা ঘটেনি। ৬৫ হাজারের গণ্ডির উপরেই ঘোরাফেরা করতে থাকে সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫, ৫৩৫ দশমিক ১৫ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৫,০৪৬ দশমিক ১০ পয়েন্ট।

শেয়ার বাজারে এদিন তেল, এফএমসিজি, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থাগুলির শেয়ার দরে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও কনজিউমার ডুরাবেল সংস্থাগুলির শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী। আইটিসি, এলটিআই মাইন্ডট্রি, রিলায়েন্স, লার্সেন অ্যান্ড টুব্রো, আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্ক, পওয়ারগ্রিডের শেয়ার দরে পতন ঘটেছে। টাইটান, বাজাজ অটো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আদানি পোর্ট, আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী।

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর