আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬৬ হাজার ছাড়াল সেনসেক্স, ২ লক্ষ কোটি পকেটে পুরলেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অব কি বার, ৬৬ হাজার পার। বৃহস্পতিবারই প্রথমবারের মতো সামান্য সময়ের জন্য ৬৬ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল সেনসেক্স। যদিও তা বেশিক্ষণ থিতু হয়নি। এক ধাক্কায় ৬৫ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছিল। কিন্তু শুক্রবার একদিনে ৫০২ সূচক বেড়ে ৬৬,০৬০.৯০ পয়েন্ট নিয়ে বন্ধ হল সেনসেক্স। আর ১৫০.৭৫ সূচক বেড়ে ১৯,৫৬৪.৫০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে নিফটি। একদিনেই দুই লক্ষ কোটি টাকারও বেশি লাভ ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার ৬৫ হাজার ৫৫৮ দশমিক ৮৯ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে ২১৭ পয়েন্ট বেশি নিয়ে শুরু হয়েছিল লেনদেন। মাঝে কিছুটা নিম্নমুখি হলেও বেলা গড়াতেই ফের ঊর্ধ্বমুখী সূচক। চওড়া হতে থাকে বিনিয়োগকারীদের মুখের হাসি। ৬৬ হাজারের ঘরের কাছাকাছি দীর্ঘ সময় ধরে ঘোরাঘুরি করতে থাকে সেনসেক্স সূচক। শেষ পর্যন্ত বেলা তিনটের পরে শেয়ারবাজার বন্ধের খানিক আগেই ৬৬ হাজারর গণ্ডি পেরিয়ে যায়। এদিন শেয়ারবাজারের সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৬১০.৮২ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৬৬,১৫৯.৭৯ পয়েন্ট। আগের দিনের চেয়ে ৫০২.১০ পয়েন্ট বেড়ে ৬৬ হাজার ৬০ দশমিক ৯০ সূচকে বন্ধ হয় সেনসেক্স।

এদিন বাজারে তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারগুলি লাভের মুখ দেখেছে। টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারমূল্য বেড়েছে ৫ শতাংশের বেশি। ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এলটিআই মাইন্ডট্রি এবং এইচসিএল টেকনোলজিসের শেয়ারও লাভের মুখ দেখেছে। তবে এইচডিএফসি ব্যাঙ্ক ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লোকসানের মুখে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ