মোদির শপথের পরের দিনেই শেয়ারবাজারে ধস, ২০৩ সূচক কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘সকাল দেখেই নাকি বোঝা যায় দিনটি কেমন যাবে?’ কিন্তু সব ক্ষেত্রে বোধহয় কথাটা সত্যি নয়। সরকার গঠন নিয়ে অনিশ্চিয়তা কেটে যাওয়ায় গত কয়েকদিন ধরেই চড়চড় করে বাড়ছিল সেনসেক্স ও নিফটি। সোমবার সকালে দেশের ইতিহাসে প্রথমবার ৭৭ হাজারের সূচকও পেরিয়ে ক্ষিয়েছিল। ফলে বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হয়েছিল। কিন্তু তার পর চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পথ চলতে-চলতে শেষ বেলায় গোঁত্তা খেয়ে পড়ে। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় আগের দিনের চেয়ে ২০৩.২৮ সূচক খুঁইয়ে সাড়ে ৭৬ হাজারের নিচে গিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি ৩১ পয়েন্ট খুঁইয়ে ২৩,২৫৯.২০ সূচক নিয়ে বন্ধ হয়।

গত শুক্রবার (৭ জুন) শেষ কর্মদিবসে ৭৬,৬৯৩.৩৬ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে প্রায় আড়াইশো সূচক বাড়তি নিয়ে ৭৬,৯৩৫.৪১ পয়েন্ট নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু করে সেনসেক্স। কিন্তু বাজার খোলার সঙ্গে সঙ্গেই গোঁত্তা খেয়ে সাড়ে ৭৬ হাজারে নেমে যায়। এর পর দিনভর চড়াই-উতরাইকে সঙ্গী করেই এগোতে থাকে সেনসেক্স ও নিফটি। একসময়ে প্রথমবারের মতো ৭৭ হাজারের গণ্ডি পেরিয়ে যায়। কিন্তু শেষ লগ্নে ফের এক ধাক্কায় সাড়ে ৭৬ হাজারের নিচে নেমে যায়। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৭,০৭৯.০৪ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭৬,৩৭৯.৭৩ পয়েন্ট।

এদিন শেয়ারবাজারে জোর ধাক্কা খেয়েছে তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারদর। তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারদর গড়ে ১.৮৩ শতাংশ কমেছে। নিফটিতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির (ফার্মা) লাভের মুখ দেখেছে। আলট্রাটেক সিমেন্টের শেয়ারমূল্য বেড়েছে ৩.৪৭ শতাংশ। টেক মাহিন্দ্রার শেয়ারদর কমেছে ২.৭০ শতাংশ।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল