আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Sensex: বাজার খুলতেই পড়ল সূচক

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাজার খুলতেই পড়ল সূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের (sensex) সূচক ৩৫০ পয়েন্ট কমে থামে ৫২, ১৫২ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫, ৫২০ পয়েন্টে।  বম্বে স্টক এক্সচেঞ্জের প্রায় ৩০টি শেয়ারের (shares) দাম বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়ে যায়। এদিন যে সব সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে, সেই সব শেয়ারগুলির (shares) মধ্যে রয়েছে টাটা স্টিল, বাজাজ ফাইনান্সিয়াল সার্ভিস ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারতীয় এয়ারটেল, অ্যাক্সিস ব্যাঙ্ক, টেক মাহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, উইপ্রো, এইচসিএল টেক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। তবে কিছুটা হলেও লাভের মুখ দেখেছে, হিন্দুস্তান ইউনিলিভার, ড. রেড্ডিজ, মারুতি, টিসিএস। গতকাল বাজার বন্ধের সময় বম্বে স্টক (sensex) এক্সচেঞ্জের সূচক ছিল ৫২ হাজারের ঘরে। (৫২, ৫৩২)অন্যদিকে নিফটির সূচক ছিল ১৫, ৬৩৯ পয়েন্টে। ভারতের শেয়ার বাজারের পাশাপাশি এশিয়ার অন্যান্য শেয়ারাবাজারেও দোলাচল অব্যাহত। সিঙ্গাপুরের শেয়ার বাজারের সূচকও সাক্ষী পতনের। আন্তর্জাতিক অর্থ বাজারেও দোলাচল চলছে।

তবে স্বস্তি দিচ্ছে জ্বালানির মূল্য। বিগত কিছুদিন ধরেই দুই জ্বালানির দাম ক্রমেই বেড়ে চলছিল। জ্বালানির মূল্যবৃদ্ধিত জ্বলছিল গোটা দেশ। সেই অস্বস্তি থেকে আপাতত অনেকটাই স্বস্তি। দিল্লিতে বুধবার এক লিটার পেট্রোলের (Petrol) দাম ৯৬.৭২। মুম্বইতে ১১১.৩৫ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.৩০ টাকা। এখনও পর্যন্ত চার শহরের মধ্যে মুম্বইতেই সব থেকে দামি পেট্রোল। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা হলেও বেড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

জিও বনাম এয়ারটেল ৩৫৫ টাকার প্ল্যান, কোনটি বেশি লাভজনক? জেনে নিন সব তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ