আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫৬০ সূচক খোয়াল সেনসেক্স, বিনিয়োগকারীদের ২ লক্ষ কোটি টাকা গায়েব

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের থামল শেয়ারবাজারের দৌড়। সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবারে মুখ থুবড়ে পড়ল সেনসেক্স ও নিফটি। একদিনে ৫০৫.১৯ পয়েন্ট খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ১৬৫.৫০ পয়েন্ট। গত কয়েকদিন ধরে লক্ষ্মীলাভের পরে এদিন ২ লক্ষ কোটি টাকা বাজার থেকে গায়েব হয়ে গিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৫ হাজার ৭৮৫ দশমিক ৬৪ পয়েন্টে। ফলে প্রথমবারের জন্য সেনসেক্স ৬৬ হাজারের গণ্ডি টপকায় কিনা তার দিকে চোখ ছিল বাজার বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের। যদিও আগের দিনের চেয়ে ২২৬ সূচক কম নিয়ে শুরু হয় লেনদেন। কিন্তু নিমিষেই চড়চড় করে ঊর্ধ্বমুখি হতে থাকে বাজার। ৬৫,৮৯৮.৯৮ সূচকে পৌঁছে যায়। কিন্তু তার পরেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে। মাঝে ধাক্কা কিছুটাস সামলালেও শেষ বেলায় ফের পতনের মুখে পড়ে। শেষ পর্যন্ত ৫০৫.১৯ সূচক হারিয়ে ৬৫,২৮০. ৪৫ সূচকে বন্ধ হয় সেনসেক্স। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৮৯৮.৯৮ পয়েন্ট। আর সর্বনিম্ন ছিল ৬৫,১৭৫.৭৪ সূচক।

সপ্তাহের শেষ দিনে বাজারে বিভিন্ন ক্ষেরত্রের শেয়ার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাইটানের শেয়ার মূল্য বেড়েছে। অন্যদিকে পাওয়ার গ্রিড করপোরেশন, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচইউএল, টেক মাহিন্দ্রা, আদানি পোর্ট ও এনটিপিসির শেয়ার দর হ্রাস পেয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ