নয়া রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পতনের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। সেনসেক্স ও নিফটির সূচক নয়া রেকর্ড গড়েছে। ১২২ পয়েন্ট বেড়ে ৭১ হাজার ৪৩৭ সূচকে বন্ধ হয়েছে সেনসেক্স। আর ৩৫ পয়েন্টের মতো বেড়ে ২১, ৪৫৩.১০ সূচক নিয়ে বন্ধ হয়েছে নিফটি। পতনের ধাক্কা কাটিয়ে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোয় দিনের শেষে বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হয়েছে।

আগের দিন অর্থা‍ৎ সোমবার খানিকটা ধাক্কা খেয়ে ৭১,৩১৫ দশমিক ০৯ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে অনেকটা বাড়তি পয়েন্ট নিয়ে সবুজ জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। বাজার শুরুর খানিক পরেই নিচের দিকে নামতে শুরু করেছিল সেনসেক্সের সূচক। ঘন্টাখানেকের মধ্যেই ৪০০ পয়েন্ট খুঁইয়ে বসে। ফলে বিনিয়োগকারীরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েন। যদিও বেলা গড়াতে চিত্রটা বদলাতে থাকে। ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক। এক সময়ে ৭১,৬২৩ দশমিক ৭১ পয়েন্ট ছাড়িয়ে যায়। বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটে ওঠে। শেষের দিকে গোঁত্তা খেয়ে খানিকটা নিচে নেমে ৭১,৪৩৭.১৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স।

এদিন বাজারে এফএমসিজি সংস্থাগুলি লাভের মুখ দেখেছে। পক্ষান্তরে লোকসানের মুখে পড়তে হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে। নেসলে, হিন্দুস্থান লিভার, আইটিসি, এনটিপিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাওয়ার গ্রিড এবং বাজাজ ফিনান্সের শেয়ারদর ছিল ঊর্ধ্বমুখী। অন্যদিকে উইপ্রো, টিসিএস, এইচসিএল টেকনোলজিস, বাজাজ ফিনসার্ব ও মারুতির শেয়ার দর কমেছে। বাজারে এদিন আদানি বন্দরের শেয়ারদর ১.৮৬ শতাংশ কমেছে।  

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন