আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেয়ারবাজারে ফের ধস, বড়সড় ক্ষতির মুখে গৌতম আদানির সংস্থা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারের পতন অব্যাহত। মঙ্গলবারও ঘুরে দাঁড়াতে পারল না সেনসেক্স ও নিফটি। বরং ৩৩৭.৬৬ সূচক হারিয়ে ৫৮ হাজারের গণ্ডির নিচে নেমে গেল সেনসেক্স। আর ১১১ পয়েন্ট খুঁইয়ে ১৭ হাজার ৪৩ দশমিক ৩০ সূচকে দাঁড়িয়েছে নিফটি। এ নিয়ে টানা চারদিন লোকসানের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। কবে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে তা স্পষ্ট করে জানাতে পারেননি বাজার বিশেষজ্ঞরা।

এদিন সকালে ৫৮, ১৬৮ দশমিক ৭৫ সূচক নিয়ে পথচলা শুরু করেছিল সেনসেক্স। শুরুতে চড়চড় করে উপরের দিকে উঠতে শুরু করেছিল বিভিন্ন সংস্থার শেয়ারদর। একসময়ে ৫৮ হাজার ৪৯১ সূচকে পৌঁছেছিল। তার পরে আচমকাই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। দুপুরে ৫৭ হাজার ৭২১ দশমিক ১৬ সূচকে নেমে যায় সেনসেক্স। বাজার বন্ধের আগে খানিকটা ঊর্ধ্বমুখী হয়। কিন্তু তা বিনিয়োগকারীদের জন্য স্বস্তি এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত ৩৩৭.৬৬ সূচক হারিয়ে ৫৭ হাজার ৯০০ দশমিক ১৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স।  

এদিন শেয়ারবাজারে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে গৌতম আদানির মালিকাধীন আদানি এন্টারপ্রাইজ। একদিনে সংস্থার শেয়ারদর কমেছে ১৩৬ টাকা ২০ পয়সা। অর্থা‍ৎ ৭ দশমিক ২৫ শতাংশ কমেছে শেয়ারমূল্য। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ধাতব সংস্থা এবং তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারদরও ধাক্কা খেয়েছে। তবে শেয়ারবাজারে ধসের মধ্যেও লাভের মুখে দেখেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম করপোরেশন। ওষুধ উ‍ৎপাদনকারী সংস্থাগুলির শেয়ারদরও কিছুটা বেড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ