শেয়ারবাজারে বিরাট ধস, একদিনে সেনসেক্স পড়ল ৬১০ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। বৃহস্পতিবার লক্ষ্মীবারেই ফের বড়সড় পতন শেয়ারবাজারে। একদিনে ৬১০.৩৭ সূচক খুঁইয়ে সাড়ে ৬৫ হাজারের কাছাকাছি রয়েছে সেনসেক্স। আর ১৬৫ পয়েন্ট খুঁইয়ে ১৯,৫৫১ সূচকে দাঁড়িয়েছে নিফটি। আবাসন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারদর ঊর্ধ্বমুখী হলেও টানা কয়েকদিন লাভের মুখ দেখার পরে পতনের মুখে পড়েছে এফএমসিজি সংস্থাগুলির শেয়ারদর।

গত সপ্তাহ থেকেই শেয়ারবাজারে টালমাটাল পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। কিছুতেই থিতু হতে পারছে না সেনসেক্স—নিফটি। গতকাল বুধবার সকালের দিকে এক ধাক্কায় ৩৫০ সূচক খোয়ানোর পরেও ঘুরে দাঁড়িয়েছেন সেনসেক্স। বেড়েছিল ১৭৩ পয়েন্ট। ফলে বিনিয়োগকারীরা আশায় বুক বাঁধছিলেন। এদিন সকালে আগের দিনের চেয়ে প্রায় ৩০০ পয়েন্ট বেশি নিয়ে গ্রিন জোনে থেকেই লেনদেন শুরু হয়েছিল।কিন্তু খানিক্ষণের মধ্যেই নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। হুড়হুড় করে যেভাবে নিচের দিকে নামছিল তাতে বড় ধরনের পতনের আভাস পেয়ে শঙ্কিত হয়ে পড়েন দালাল ও বিনিয়োগকারীরা। বাজার বন্ধের আগে ফের উপরের দিকে চড়তে থাকে সেনসেক্স। কিন্তু তা সকালের পতনের ধাক্কা সামলাতে পারেনি। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ৬১০.৩৭  পয়েন্ট খুঁইয়ে ৬৫ হাজার ৫০৮ দশমিক ৩২ সূচকে দাঁড়িয়েছে সেনসেক্স। লক্ষ্মীবারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৪০৬.১১ আর সর্বনিম্ন ৬৫,৪২৩.৩৯ পয়েন্ট। সেনসেক্সের পাশাপাশি পতন ঘটেছে নিফটিতেও। ১৬৫ পয়েন্ট খুঁইয়ে ১৯,৫৫১.৪৫ সূচকে বন্ধ হয়েছে।

এদিন শেয়ারবাজারে বড়সড় ধাক্কা খেয়েছে বার্জার পেন্টস, ভোল্টঅ্যাম্প ট্রান্সফরমার, ইকেআই এনার্জি, হিন্দুস্থান জিঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, টেক মাহিন্দ্রা, জেএসডব্লিউ এনার্জি। বিরাট ধসের দিনেও শেয়ারমূল্য বেড়েছে হিন্দুস্থান অয়েল, এমসিএক্স, মাইম্যাপ ইন্ডিয়া, টাটা ইনভেস্টমেন্টের।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন