অশ্বমেধের মতো ছুটছে শেয়ারবাজার, সর্বকালীন রেকর্ড সেনসেক্সের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশে নয়া সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটতেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল অপ্রতিরোধ্য গতিতে দৌড়। শুক্রবার শেষ কর্মদিবসেও তা অব্যাহত থাকল। এদিন প্রায় ১,৬১৯ পয়েন্ট বেড়ে সর্বকালীন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল সেনসেক্স। আর নিফটি বেড়েছে ৪৬৮.৭৫ পয়েন্ট। ফলে বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হয়েছে।

‘ভুয়ো’ বুথফেরত সমীক্ষার পরেই গত ৩ জুন এক লাফে অনেকটাই চড়েছিল সেনসেক্স। একদিনে ২,৬০০ সূচক বেড়ে ৭৬,৭৩৮.৯০ সূচকে পৌঁছে গিয়েছিল। সাড়ে ১২ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ হয়েছিল বিনিয়োগকারীদের। কিন্তু পরের দিন অর্থা‍ৎ ৪ জুন মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের দিন কোনও দল সরকার গঠনের মতো এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ধরাশায়ী হয়েছিল সেনসেক্স ও নিফটি। সাড়ে চার হাজারের বেশি সূচক খুঁইয়েছিল সেনসেক্স। ফলে ৩৩ লক্ষ কোটি টাকা গায়েব হয়েছিল বিনিয়োগকারীদের পকেট থেকে। ইতিমধ্যেই শেয়ারবাজারের অস্থিরতার পিছনে নরেন্দ্র মোদি-অমিত শাহদের ‘হাত’ রয়েছে বলে অভিযোগ তুলে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন রাহুল গান্ধি।

শুক্রবার সকালে আগের দিনের চেয়ে সামান্য সূচক কমে ৭৫,০৩১ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করেছিল সেনসেক্স। আর তার পর থেকেই সূচক উপরের দিকে চড়তে শুরু করে। শেষ পর্যন্ত ১,৬১৮.৭৫ সূচক বেড়ে ৭৬,৬৯৩.৩৬ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি ৪৬৮.৭৫ পয়েন্ট বেড়ে ২৩,২৯০.১৫ সূচক নিয়ে বন্ধ হয়। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক পৌঁছেছিল ৭৬,৭৯৫.৩১ পয়েন্টে।

ফের বেপরোয়া বাসের রেষারেষি, বেহালায় স্কুটি আরোহীর মৃত্যুতে চাঞ্চল্য

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

দীর্ঘদিন বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ ভয়েস মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর