লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেই রক্তস্নান শেয়ারবাজারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ধাক্কায় থরথর করে কেঁপে উঠল দালাল স্ট্রিট। ইতিমধ্যেই এক ধাক্কায় প্রায় ১২০০ অঙ্ক খুঁইয়েছে সেনসেক্স। ৩৮৯ সূচক কমেছে নিফটি-ও। বিনিয়োগকারীদের পকেট থেকে কয়েক মিনিটেই গায়েব হয়ে গিয়েছে তিন লক্ষ কোটি টাকা।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৪ হাজার ৮২৮ দশমিক ২৫ পয়েন্টে। গতকালের তুলনায় সাড়ে পাঁচশোর বেশি পয়েন্ট কম নিয়ে রেড জোনে দাঁড়িয়েই লেনদেন শুরু হয় দালাল স্ট্রিটে। বাজার খোলার সঙ্গে সঙ্গে গোঁত্তা খেয়ে হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি।দুপুরে সাড়ে বারোশর বেশি পয়েন্ট খুঁইয়ে ৭৩ হাজার ৫৮২ দশমিক ২৫ সূচকে দাঁড়ায় সেনসেক্স। শেয়ারবাজার থরথর করে কেঁপে ওঠায় হাহাকার পড়ে যায় বিনিয়োগকারীদের মধ্যে।

এদিন সকালে রিলায়েন্স থেকে শুরু করে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারদরে ব্যাপক পতন ঘটে। বিএসই-তে লার্জক্যাপ সংস্থা হিসেবে পরিচিত বাজাজ ফিনান্সের শেয়ারের মূল্য ৫ শতাংশ কমেছে। অ্যাক্সিস ব্যাঙ্ক (৩.৭০ শতাংশ), কোটাক ব্যাঙ্ক (২ শতাংশ), বাজাজ ফিনসার্ব (৩.৫০ শতাংশ)–এর মতো সংস্থায় লগ্নিকারীরা চরম লোকসানের মুখে পড়েছেন। মিডক্যাপ ক্যাটেগরিতে থাকা এইউ ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক ও পলিসি বাজারের শেয়ারমূল্য জোর ধাক্কা খেয়েছে। এই সংস্থাগুলির শেয়ারের মূল্য কমেছে ৫, ৩.৩০, ২.৬০ ও ১০ শতাংশ হ্রাস পেয়েছে। দুপুর দুটোর পরে রাম ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে শেয়ারবাজার। যদিও আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, রেড জোন থেকে বেরোনোর কোনও সম্ভাবনা নেই দালাল স্ট্রিটের।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ