পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর-মন্তরে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া একাধিক পড়ুয়ার বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। তবে শীর্ষ আদালত জানিয়েছিল যারা নির্দোষ এবং যাদের বিরুদ্ধে আগে কোনও অপরাধের রেকর্ড নেই তাঁদের মুক্তি দিতে হবে। নতুন করে এফআইআর দায়ের করা যাবে না বলেও দেওয়া হয়েছিল নির্দেশ। কেন্দ্র সরকারও প্রতিশ্রুতি দিয়েছিল দেশের সব প্রান্তে বিক্ষোভকারীদের উপর হওয়া সব মামলা প্রত্যাহার করা হবে। এর মধ্যেই কেন্দ্র সরকার শীর্ষ আদালতকে জানিয়েছে প্রতিবাদকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে তারা তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। সেই সঙ্গেই জানিয়েছে পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না।    

বিক্ষোভে সামিল হওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না, এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের কর্মসূচি স্থগিত করেছিল। আইনজীবী বৃন্দা গ্রোভার জানতে চেয়েছিলেন যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরগুলো প্রত্যাহার বা বাতিল করা হবে কি না। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরগুলোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি ছিল। শিক্ষার্থীদের কাছে করা প্রতিশ্রুতি রক্ষায় সরকার যে আন্তরিক, সে কথা জানানোর জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন:  বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

আইনজীবী বৃন্দা গ্রোভার  আদালতে বলেন,  ‘এরা তরুণ, যাদের সামনে গোটা জীবন পড়ে আছে। মামলা খারিজের জন্যও বিহার, বাংলা, অসম, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে আমাদের কাছে এফআইআর রয়েছে। রাজ্যগুলির সঙ্গে বিষয়টি মিটমাট হয়ে গেলে আমরা এই আদালতে ফিরে আসব।’ অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন,  আইনসম্মতভাবে যেভাবেই এটি করা হোক না কেন, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। 

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর