বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার (ডব্লিউএফআই) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহকে যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস করেছে দিল্লির নিম্ন আদালত। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিল ছয় মহিলা কুস্তিগির। সেই মামলাতেই আজ, সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত বেকসুর খালাস করে দিয়েছে বিজেপি নেতা ব্রিজভূষণকে। আর নিম্ন আদালতের এই রায়ের পরই ক্ষুব্ধ কুস্তিগির বজরং পুনিয়া। ব্রিজভূষণের বিরুদ্ধে নতুন আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছেন তিনি। নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন বজরং। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন কুস্তিগির ভিনেশ ফোগাট। তিনি জানিয়েছেন, ‘গোটা সিস্টেমটাই তাঁর সাপোর্টে রয়েছে।’

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বজরং পুনিয়া বলেন, আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট নন। তাই আইনি পথে পরবর্তী পদক্ষেপ হিসেবে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, খুব শীঘ্রই দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে তাঁদের আইনি কৌশল এবং পরবর্তী পরিকল্পনার বিস্তারিত জানানো হবে। অন্যদিকে, আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন ব্রিজভূষণ শরণ সিং। তাঁর দাবি, শুরু থেকেই তিনি নির্দোষ বলে দাবি করে এসেছিলেন এবং আদালতের সিদ্ধান্তে সেই অবস্থানই প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর আইনজীবী জানান, আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পরবর্তী আইনি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 

আরও পড়ুন: স্বস্তি পেলেন না মমতা, ফ্রিজ অ্যাকাউন্টে টাকা তোলার আবেদনে ইডির মতামত চাইল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, প্রমাণের অভাবের কারণ দেখিয়ে রাউজ অ্যাভিনিউ আদালত ব্রিজভূষণ শরণ সিং এবং সহ-অভিযুক্ত বিনোদ তোমরকে এই মামলায় খালাস দেয়। তাঁদের বিরুদ্ধে ছয়জন মহিলা কুস্তিগীর যৌন হয়রানি, পিছু ধাওয়া এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছিলেন। ২০২৩ সালে এই অভিযোগকে কেন্দ্র করে দেশের শীর্ষ কুস্তিগিররা দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন আন্দোলন করেন। সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া-সহ একাধিক আন্তর্জাতিক ক্রীড়াবিদ। সংসদ অভিমুখে মিছিলের সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এবার আদালতের রায়ের পর মামলাটি নতুন করে আইনি পর্বে প্রবেশ করতে চলেছে।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম