উদ্ধবের ডাকা বৈঠক এড়ালেন শিবসেনার ৭ লোকসভা সাংসদ

বৈঠকে গরহাজির সাংসদদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটেন কিনা উদ্ধব, তাই এখন দেখার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিধায়কদের পরে কী এবার উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray)  ছেড়ে শিন্ডে শিবিরে (Eknath Shinde Camp) যোগ দিচ্ছেন শিবসেনা সাংসদের (Siv Sena MP’s) একাংশ? আজ সোমবার শিবসেনা সুপ্রিমোর (Shiv Sena Supremo) ডাকা বৈঠকে গরহাজির ছিলেন দলের সাত লোকসভা সাংসদ। তাঁদের মধ্যে রয়েছেন বিদ্রোহী নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে (Srikanta Shinde)। বৈঠকে গরহাজির সাংসদদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটেন কিনা উদ্ধব, তাই এখন দেখার।

বিধায়কদের পরে দলের সাংসদরাও বিদ্রোহ ঘোষণা করে শিন্ডে শিবিরে যোগ দিতে পারেন এমন আশঙ্কায় সম্প্রতি লোকসভায় দলের মুখ্যসচেতক পদে তড়িঘড়ি বদল এনেছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। ভাবনা গাউলিকে সরিয়ে নতুন মুখ্যসচেতক করা হয়েছে রাজন বিচারেকে। আগামী ১৮ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। বাদল অধিবেশনে দলের কী ভূমিকা হবে, তা চূড়ান্ত করতে আজ সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন উদ্ধব ঠাকরে।

ওই বৈঠকে গরহাজির ছিলেন সাত শিবসেনা সাংসদ। গরহাজির থাকা সাংসদরা হলেন শ্রীকান্ত শিন্ডে, ভাবনা গাউলি, সঞ্জয় যাদব, সঞ্জয় মান্ডলিক, হেমন্ত পাতিল, কৃপাল তুমানে, কলাবেন ডেলকার ও শ্রীকান্ত শিন্ডে। সূত্রের খবর, সাত সাংসদই বিদ্রোহী নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু যেহেতু দুই তৃতীয়াংশ সাংসদ অর্থা‍ৎ ১৩ জন সাংসদ একসঙ্গে দল ত্যাগ না করলে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সাংসদ পদ খারিজ হবে, তাই আপাতত শিন্ডে শিবিরে যোগ দিচ্ছেন না। এদিন অবশ্য দলের দুঃসময়ে যে ১৫ শিবসেনা বিধায়ক তাঁর সঙ্গে থেকেছেন তাঁদের কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিয়েছেন উদ্ধব ঠাকরে। 

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা