১১ হাজার কোটি টাকার GST ফাঁকি ২৪টি বৃহৎ সংস্থার

এক আধ কোটি টাকা নয়, ২৪টি সংস্থা ১১ হাজার কোট টাকা জিএসটি ফাঁকি দিয়েছে। যদিও শেষরক্ষা হয়নি। হাতেনাতে ধরা পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর(Tax) ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে নানান সময়ে। কিন্তু তা বলে ১১ হাজার কোটি টাকা ফাঁকি! নাহ এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। কেন্দ্র সরকারও মেনে নেয়নি। বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগে দেশের ৭টি বৃহৎ রফতানিকারক সংস্থাকে ধরানো হয়েছে নোটিস। কর ফাঁকি দেওয়ার এই ঘটনা ধরেছে The Directorate General of GST Intelligence বা DGGI এবং Directorate of Revenue Intelligence বা DRI। এই দুই কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে দেশের মোট ২৪টি বৃহৎ সংস্থা মোট ১১ হাজার কোটি টাকার GST ফাঁকি দিয়েছে। যদিও শেষ রক্ষা হল না। এই ২৪টি সংস্থার মধ্যে ৭টি সংস্থা রয়েছে কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে। বিগত ২০দিনে তাঁদের হাতে নোটিস দেওয়া হয়েছে, বাকিগুলিকেও চলতি মাসের মধ্যে নোটিস দিয়ে দেওয়া হবে। 

আরও পড়ুন Missile Park পেল কলকাতা, জানেন কোথায়…

প্রাথমিক ভাবে জানা গিয়েছে এই বৃহৎ সংস্থাগুলি ইস্পাত, ওষুধ, গয়না ও রত্ন এবং পোষাক উৎপাদনকারী সংস্থা। ভুয়ো তথ্য তুলে ধরে এরা এই বিপুল পরিমাণ GST ফাঁকি দিয়েছিল। ভেবেছিল পার পেয়ে যাবে, কেউ ধরা পড়বে না। কিন্তু Indirect Taxation-এ তাঁদেরই পেশ করা Advanced Analytics’র তথ্য বিশ্লেষণ করেই এই কর ফাঁকি দেওয়া ধরতে পেরে যান DGGI ও DRI’র অয়াধিকারিকেরা। সেই সুবাদেই এদের নোটিস পাঠানো হয়েছে ও হবে। সেই নোটিসের যথাযথ জবাব না পেলেই সংস্থার মালিক ও পরিচালন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এই দুই কেন্দ্রীয় সংস্থা। দেশের মাটিতে সাম্প্রতিককালে এতবড় কর ফাঁকির ঘটনা সামনে আসেনি। এখন দেখার বিষয় কেন্দ্র সরকার এই ক্ষেত্রে কী পদক্ষেপ করে। কেননা বছর ঘুরলেই লোকসভার নির্বাচন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্রে ক্ষমতাশীন মোদি সরকারকে চেপে ধরার ইঙ্গিত দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের