নভি মুম্বইয়ে বিশাল সেক্স র‍্যাকেট পাকড়াও, উদ্ধার ৮ মহিলা

নভি পুলিশ প্রথমে এই চক্রে জড়িত অটো রিকশা চালককে গ্রেফতার করেছে। যিনি পতিতাবৃত্তির জন্যে মহিলাদের বিভিন্ন লজে নিয়ে যেত বলে পুলিশ জানিয়েছে। একজন প্রতারিত গ্রাহক অটো চালকের খবর দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নভি মুম্বইতে ফের ধরা পড়ল বড়সড় সেক্স র‍্যাকেট। যৌন র‍্যাকেট ফাঁস হওয়ার পর উদ্ধার করা হয়েছে ৮ জন মহিলা। বিষয়টি শনিবার (২০ জুলাই) নাভি মুম্বই পুলিশের অ্যান্টি-হিউম্যান পাচার সেলের ইন্সপেক্টর পৃথ্বীরাজ ঘোরপাড়ে জানিয়েছেন। তিনি বলেছেন, গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ অভিযান চালিয়ে যৌন র‍্যাকেট চক্র পাকড়াও করেছে। জানা গিয়েছে, সেক্স গ্যাং-টি অনলাইনে গ্রাহকদের অনুরোধ করে মহিলাদের কাজের জন্যে প্রলোভন দেখায়। এবং পরে তাঁদের বিভিন্ন লজে পাঠায় পতিতাবৃত্তির জন্যে।

সম্প্রতি গোপনে এই তথ্যটি পেয়েই পুলিশ অভিযান চালায়। নভি পুলিশ প্রথমে এই চক্রে জড়িত অটো রিকশা চালককে গ্রেফতার করেছে। যিনি পতিতাবৃত্তির জন্যে মহিলাদের বিভিন্ন লজে নিয়ে যেত বলে পুলিশ জানিয়েছে। একজন প্রতারিত গ্রাহক অটো চালকের খবর দেন। ওই অটো চালকের নাম প্রদীপ যাদব। যাদবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রথমে একজন মহিলাকে উদ্ধার করেছে। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁরা নেরুল এলাকার শিরাভানে একটি কক্ষ থেকে ৮ জন নারীকে উদ্ধার করেছে।

ওই মহিলাগুলিকেও পতিতাবৃত্তির জন্যে লজে পাঠানো হয়েছিল। পুলিশ সেখান থেকে বিষ্ণু ওরফে বিকাশ কুমার জানকি যাদব এবং ইন্দ্রজিৎ ইন্দ্রদেব প্রসাদ নামের দু’জনকে গ্রেফতার করেছে। তবে এই চক্রের মুখ্য মুখ হলেন, শম্ভু উপাধ্যায়, যিনি এখন পলাতক এবং পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে। এছাড়াও তুর্ভে থানায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে এই চক্রের বিরুদ্ধে FIR দায়ের করেছে।

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়