পানমশলার বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে শাহরুখ-অজয়, সমন জয়পুর ক্রেতা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: পানমশলার বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে বলিউডের বাদশা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। ভ্রান্তিমূলক বিজ্ঞাপন প্রচারের অভিযোগে তিন জনকেই তলব করেছে জয়পুরের ক্রেতা আদালত। আগামী ১৯ মার্চ সকাল দশটার সময়ে শুনানিতে তিন জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শাহরুখ খান-অজয় দেবগনদের পাশাপাশি পানমশলা প্রস্তুতকারী সংস্থার কর্ণধার বিমল আগরওয়ালকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সশরীরে হাজিরা দিতে না পারলেও শুনানিতে তাঁদের কোনও প্রতিনিধি বা আইনজীবী যাতে হাজির থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়ার জন্য যেখানে চেষ্টা চলছে, সেখানে তরুণ প্রজন্মের কাছে ‘আদর্শ’ হয়ে ওঠা বলিউড তারকাদের পানমশলা বা গুটখার বিজ্ঞাপনে অংশ নেওয়া নিয়ে গত কয়েক বছর ধরেই সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। বিশেষ করে নেটা নাগরিকরা তুলোধনা করছেন বলি তারকাদের। অনেকেই রূপালী পর্দার নায়কদের ‘দুমুখো’ বলে কটাক্ষও ছুড়ে দিয়েছেন। তীব্র সমালোচনার মুখে ‘বিমল’ নামে একটি পানমশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়কুমার। তবে সমালোচনার মুখে পড়ে মোটা টাকার জন্য মুখ দেখিয়ে চলেছেন শাহরুখ খান-অজয় দেবগনরা। তাদের সঙ্গে ‘বিমল’ গুটখার বিজ্ঞাপনে যোগ দিয়েছেন উঠিতি তারকা টাইগার শ্রফ-ও। আর ওই বিজ্ঞাপন নিয়ে মামলা দায়ের হয়েছে জয়পুরের ক্রেতা সুরক্ষা আদালতে। পানমশলার বিজ্ঞাপনে ভ্রান্তিমূলক প্রচার করে তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন আবেদনকারী।

ওই আবেদনের ভিত্তিতে গত ৫ মার্চ শাহরুখ খান, অজয় দেবগন, টাইগার শ্রফ এবং ‘বিমল’ পানমশলার প্রস্তুতকারী সংস্থা জেবি ইন্ডাস্ট্রিজের কর্ণধার বিমল আগরওয়ালকে ১৯ মার্চ সকাল দশটার মধ্যে শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জয়পুরের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনের চেয়ারম্যান গিয়ালসিলাল মীনা ও সদস্য হেমলতা আগরওয়াল ওই নোটিশে স্বাক্ষর করেছেন।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের