দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভগবান ‘রাম’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, রাহুল গান্ধিকে হিন্দু সমাজ থেকে বহিষ্কারের ঘোষণা শঙ্করাচার্যের

নিজস্ব প্রতিনিধি, উত্তরাখন্ড: কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিয়ে বিবৃতি দিয়েছেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি বলেছেন যে রাহুল গান্ধি আর হিন্দুধর্মের অংশ নন। শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী তাঁকে প্রকাশ্যে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করার ঘোষণা করেছেন।

বদ্রীনাথের শঙ্করাচার্য আশ্রমে সাংবাদিক সম্মেলন করে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বলেন যে, “মনুস্মৃতি সম্পর্কে সংসদে রাহুল গান্ধির বক্তব্যে সনাতন ধর্মের সকল অনুসারী আহত। রাহুল গান্ধি সংসদে বলেন যে ধর্ষককে বাঁচানোর সূত্র সংবিধানে লেখা নেই, বরং আপনার বই অর্থাৎ মনুস্মৃতিতে লেখা আছে। তিন মাস আগে রাহুল গান্ধিকে একটি নোটিশ পাঠানো হয়েছিল যেখানে তাঁকে স্পষ্ট করে বলতে বলা হয়েছিল যে তিনি মনুস্মৃতিতে যা থাকার কথা বলেছেন, তা কোথায় লেখা আছে? কিন্তু এত সময় পার হওয়ার পরেও, রাহুল গান্ধি কোনও উত্তর দেননি বা ক্ষমা চাননি।

শঙ্করাচার্যর আরও সংযোজন, “যখন কোনও ব্যক্তি ক্রমাগত হিন্দু ধর্মগ্রন্থের অবমাননা করে এবং ব্যাখ্যা দেওয়া এড়িয়ে যায়, তখন তাকে হিন্দু ধর্মে স্থান দেওয়া যায় না।” তিনি স্পষ্ট করে বলেন যে এখন রাহুল গান্ধির এখন উচিত কোনও মন্দিরে না যাওয়া। পাশাপাশি স্বামী অভিমুক্তেশ্বরানন্দ পুরোহিতদের কাছে আবেদন করেন যে রাহুলের পুজো যেন তাঁরা না নেন। কারণ কংগ্রেস নেতা আর নিজেকে হিন্দু বলার অধিকারী নন।

শঙ্করাচার্যের এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। রাহুল গান্ধী এর আগেও তার বক্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন, কিন্তু এই প্রথমবারের মতো কোনও ধর্মীয় সংগঠন তাঁকে বয়কট করছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ