চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত অন্যায়, অভিযোগ পাওয়ারের

নয়াদিল্লি:  বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শরদ পাওয়ার বৈঠক করেন। এই বৈঠক চলে প্রায় ২৫ মিনিট ধরে। ঠিক  যে সময় শিবসেনা ও এনসিপির একাধিক নেতা মন্ত্রী সিবিআই ও ইডির নজরে, সেই সময় শরদ পাওয়ারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে একই জল্পনার সৃষ্টি হয়েছিল।  বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে শরদ পাওয়ার জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে  তিনি শিবসেনার রাজ্য সভার সাংসদ সঞ্জয় রাউতকে নিয়ে আলোচনা করেন। 

বুধবার সাংবাদিক সম্মেলনে শরদ পাওয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমি রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে নিয়ে আলোচনা করেছি। যেভাবে কেন্দ্রীয় সংস্থা সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তা অন্যায়।’  পাশাপাশি তিনি বলেন, সঞ্জয় রাউত শুধু রাজ্যসভার একজন সাংসদ নন, তিনি একজন সাংবাদিকও। 

অন্যদিকে সোমবার মহারাষ্ট্রের প্রাক্তন  স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে সিবিআই  গ্রেফতার করে। অনিল দেশমুখ গ্রেফতারি এড়াতে অসুস্থতার কারণ দেখিয়েছিলেন। ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের জেজে হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডে। গত কাল হাসপাতাল থেকে তাঁকে ডিসচার্জ করে দেওয়া হয়। আর ঠিক পরের দিন বুধবার সিবিআই অনিল দেশমুখকে গ্রেফতার করল। মুম্বইয়ের প্রাক্তন পুলিশকমিশনারের  অভিযোগের ভিত্তিতে অনিল দেশমুখের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ