রথের আগেই মহারাষ্ট্রে উল্টোরথ, আদিত্য ঠাকরেকে ফোন একনাথের

ফোন করেন দুইবার

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি ও মুম্বই: তাহলে কি বিদ্রোহে ইতি টানতে চলেছেন একনাথ শিন্ডে?

প্রশ্ন তোলার কারণ, আদিত্য ঠাকরেকে (Aditya Thakre) ফোন করেন বিদ্রোহী বিধায়কদের মাথা একনাথ শিন্ডে (Eknath Shinde) । দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা এই খবর দিয়েছে। ফোন করেন দুইবার। দুইবার মিলিয়ে তাদের মধ্যে কথা হয় প্রায় এক ঘণ্টার (one hour) মতো। সর্বভারতীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

আজ সোমবার (Monday) আবার সুপ্রিম কোর্টে ( Supreme Court) বিদ্রোহী বিধায়কদের দায়ের করা মামলার শুনানি রয়েছে। ডেপুটি স্পিকারের রুলিংকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সর্বোচ্চ আদালতে মামলা করেন। জরুরী ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানানো হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সর্বোচ্চ আদালত সেই আর্জিতে সাড়া দিয়েছে। সোমবার সর্বোচ্চ আদালত ( Supreme Court) কী রায়, সেদিকে তাকিয়ে যেমন শিন্ডে শিবির, তাকিয়ে রাজনৈতিক মহল।

একই দিনে একনাথ শিন্ডে (Eknath Shinde) দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন। অন্যদিকে, উদ্ধব ঠাকরে সোমবার সন্ধ্যায় একটি জনসভা করবেন। এই খবর যখন লেখা হচ্চে, সেই সময় গুয়াহাটির একটি পাঁচতারা হোটেলে বিদ্রোহী বিধায়কদের নিয়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টে শুরু হয়ে বিদ্রোহী বিধায়কদের দায়ের হওয়া মামলার শুনানি। সব মিলিয়ে মহারাষ্ট্রে মহাসঙ্কট জমজমাট। পরিস্থিতি কোন দিকে যায় সে দিকে আমাদের সকলের নজর থাকবে।

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো সফর বিজয়ের, মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ল ভিড়

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘অভিষেক-করিশ্মার সম্পর্কের বিপক্ষে ছিলেন ববিতা’, বিস্ফোরক পরিচালক সুনীল দর্শন

বেপাত্তা অভিষেকের আপ্ত সহায়ক, সুমিতের মায়ের হাতে পুলিশের নোটিস

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের