মমতাকে বাঘিনী বলেও কংগ্রেসের দাসত্বেই সুখ খুঁজছে শিবসেনা

কংগ্রেস কার্যত ডিপফ্রিজে চলে গিয়েছে যেখানে, দলের নেতৃত্ব কার্যত হাতগুটিয়ে বসে আছে, সেখানে কীভাবে দলটি ২০২৪ এ ঘুরে দাঁড়াবে? কোন জাদুবলে সেটা সম্ভব হবে? আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কী দেশে বিজেপি বিরোধী কোনও বিকল্প জোট গড়ে উঠবে না? এসবের উত্তর কিন্তু শিবসেনাকেই দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কারও অভিমত, বাস্তব কথা। কারও বা অভিমত, দাসত্বে সুখ খোঁজার প্রচেষ্টা। অনেকের আবার অভিমত বিজেপিকে দুর্বল না করার সহায়তা। আলোচনার কেন্দ্রে শিবসেনা। বাল থ্যাকরের এই দল এখন জাতীয় স্তরের রাজনীতিতে ঠিক কী ভূমিকা পালন করতে চলেছে তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে জাতীয় স্তরের রাজনীতিতে। কেননা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘিনী’ বলে চিহ্নিত করেও শিবসেনা তাঁদের মুখপত্র ‘সামনা’-তে বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের হয়েই সাওয়াল করেছে। তাঁরা স্পষ্ট জানিয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বাঘিনী হয়ে উঠেছেন। তাঁর সেই লড়াইকে কুর্ণিশ। কিন্তু কংগ্রেসকে জোট থেকে দূরে রাখলে তা নরেন্দ্র মোদী-র হাত শক্ত করবে। যদিও মমতা বা তৃণমূল কোথাও কংগ্রেসকে জোট থেকে দূরে রাখার কথা বলেননি। সাম্প্রতিক কালে মমতার মুম্বই সফরে তিনি বৈঠক করেছিলেন এনপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও। সেই বৈঠকেই উভয়ে একমতে আসেন যে কংগ্রেস জোটে থাকুক, নেতৃত্বে নয়। আর এখানেই প্রশ্ন, শিবসেনা কেন কংগ্রেসকে তুলে ধরে দাবি করছে, লোকসভা ভোটে কংগ্রেস ১০০-র বেশি আসন না পেলে কেন্দ্রে বদল এক প্রকার অসম্ভব। কংগ্রেস যদি সেই সংখ্যক আসন ২০২৪ সালের নির্বাচনে না পায় তখনও কী শিবসেনা এই সুরেই গান গাইবে! নাকি যতদিন কংগ্রেস ফের ১০০’র বেশি আসন না পায় ততদিন বিজেপি বিরোধী লড়াইয়ে সবাই হাতগুটিয়ে বসে থাকবে?

‘সামনা’-তে শিবসেনা জানিয়েছে, বাংলায় ‘বাঘের মতো’ লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-কে একক ক্ষমতায় হারিয়েছেন তিনি। এ জন্য মমতার প্রশংসা প্রাপ্য। তবে, জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে ‘ব্রাত্য’ করে রাখলে পক্ষান্তরে তা বিজেপি-র মতো ফ্যাসিবাদী শক্তির হাত শক্ত করবে। লোকসভা ভোটে কংগ্রেস ১০০-র বেশি আসন না পেলে কেন্দ্রে বদল এক প্রকার অসম্ভব। যে কারণেই কংগ্রেসকে জোট থেকে দূরে রাখলে তা নরেন্দ্র মোদী-র হাত শক্ত করবে। আর এখানেই প্রশ্ন, মহারাষ্ট্রে সরকার বাঁচাবার জন্যই কী শিবসেনা এখন এমন সুরে গান গাইছে যার সঙ্গে বাস্তবের চূড়ান্ত অমিল। নাকি আদতে পিছনের দরজা দিয়ে বিজেপির হাতই শক্ত করার লক্ষ্য। দুই হিন্দুত্ববাদী দল আবারও কী হাত ধরতে চলেছে? এটা কী সম্ভব যে, কংগ্রেস যতদিন না ১০০ আসন পাচ্ছে ততদিন দেশে বিজেপি বিরোধী কোনও জোট গড়ে উঠবে না? কংগ্রেস কেন ভোটে জিতে আসন পাচ্ছে না? পারয় দেড়শো বছরের পুরানো এই দলটি থেকে আমজনতার পাশাপাশি দলেরই নেতাকর্মী, সাংসদ, বিধায়কেরা মুখ ফিরিয়ে নিলে তৃণমূল কী করতে পারে সেখানে! কংগ্রেস কার্যত ডিপফ্রিজে চলে গিয়েছে যেখানে, দলের নেতৃত্ব কার্যত হাতগুটিয়ে বসে আছে, সেখানে কীভাবে দলটি ২০২৪ এ ঘুরে দাঁড়াবে? কোন জাদুবলে সেটা সম্ভব হবে? আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কী দেশে বিজেপি বিরোধী কোনও বিকল্প জোট গড়ে উঠবে না? এসবের উত্তর কিন্তু শিবসেনাকেই দিতে হবে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই