চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বেশ  করেছে দাঁড়িয়েছে’, রাহুলের পাশে দাঁড়ালেন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে রায়বেরলি  থেকে কংগ্রেসের হয়ে  ভোটে লড়বেন রাহুল গান্ধি। যা নিয়ে কংগ্রেসকে বেনজির ভাবে আক্রমণ করেছে প্রধানমন্ত্রী। এই আবহে রাহুলের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিম মমতা  বন্দ্যোপাধ্যায়৷  শুক্রবার পূর্ব বর্ধমানে একই দিনে একদিকে চলছে মোদি এবং অন্যদিকে মমতার সভা। আর এদিনই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে  একের পর এক আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিম।

শুক্রবার রায়নার সভাস্থল থেকে মমতা বলেন, ‘রাহুল গান্ধি  কেন রায়বরেলি থেকে ভোটে দাঁড়িয়েছে? বেশ  করেছে দাঁড়িয়েছে। আপনিও  তো দুটি কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, আপনার দলের অনেক নেতাই দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী জানেন না, কোনটা বলা উচিত আর কোনটা নয়।’ 

উল্লেখ্য  শুক্রবার  পূর্ব বর্ধমানের সভামঞ্চ থেকে রাহুল গান্ধিকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ওঁ এত ভয় পেয়েছে যে অমেঠি ছেড়ে এবার রায়বরেলিতে পালিয়েছে৷ ওরা সব সময় সকলকে বলে ভয় পেয় না। এবার আমিও ওদের বলব ভয় পেয়ে  পালিয়ে যেও না।‘ অন্যদিকে শুক্রবার  কংগ্রেসের তরফে ঘোষিত হয়েছে রায়বেরলি এবং আমেঠিতে প্রার্থীর নাম। রায়বেরলি কংগ্রেসের হয়ে লড়ছেন রাহুল গান্ধি। আমেঠি থেকে লড়ছেন কেএল শর্মা। আর তারপর থেকেই কংগ্রেসকে একের পর এক আক্রমণ করে চলেছে গেরুয়া শিবির।

Published by:

Share Link:

More Releted News:

মহিলা বিল পাশ করাতে না পেরে বিরোধীদের ওপরে দায় চাপালেন মোদি

প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

সাপ ধরাই তাঁর নেশা,মুখ্যমন্ত্রীর সভায় বিশেষ দায়িত্ব পেলেন কাবিল

কলকাতায় লাইসেন্সহীন হোটেল ও গেস্ট হাউস ঘিরে কড়া পদক্ষেপে লালবাজার

মানুষের সেবা করাই স্বপ্ন, মাত্র ১০ হাজার টাকা সঞ্চয় নিয়ে ভোটযুদ্ধে বেকার সুকান্ত

বেহালার প্রোমোটিং ব্যবসায়ী জয় কামদারকে আটক করল ইডি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ