‘চপ্পল মেরেই বিদ্যুৎস্পৃষ্ট যুবকের চিকিৎসা’, আজব কাণ্ড নীতীশের বিহারে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে উন্নতির কথা বলা হলেও, বিহারে ধরা পড়ল স্বাস্থ্য ব্যবস্থার করুণ ছবি। বিদ্যুতের শক খাওয়া এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর চিকিৎসা করা হয় জুতো মেরে। এই খবর সামনে আসতেই রীতিমত বিহারের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সাহারসা সদর হাসপাতালের বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে নিয়ে যাওয়া হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। সেখানেই প্রাথমিক ভাবে তাঁর পায়ে জুতোর আঘাত দিয়ে চিকিৎসা করা হয়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার। শহরের কাছে বারিয়াহি এলাকায় তার সংযোগ করার সময়, মনজিৎ কুমার নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মনজিৎ অজ্ঞান হয়ে পড়েন। তাঁর পরিবার তাকে দ্রুত সহরসা সদর হাসপাতালে নিয়ে যায় এবং জরুরি বিভাগে ভর্তি করে। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার পরেও, যুবকটি দীর্ঘক্ষণ জ্ঞান ফেরেনি। তখনই এই সময় জরুরি বিভাগে উপস্থিত পরিবারের সদস্যরা নিজেরাই তার চিকিৎসা শুরু করেন। পরিবারের একজন সদস্য আহত যুবকের পায়ের তলায় জুতা দিয়ে বারবার আঘাত করেন। কেউ একজন তাদের মোবাইল ফোনে এই দৃশ্যটি রেকর্ড করে।

জ্ঞান ফিরে পাওয়ার পর, মনজিৎ কুমার বলেন যে হাসপাতালে পৌঁছানোর পর, কেউ তার দেখাশোনা বা চিকিৎসা করেনি। তিনি দীর্ঘক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলেন। অবস্থা গুরুতর দেখেও চিকিৎসা শুরু করার জন্য কোনও ডাক্তার বা নার্স আসেননি। মনজিৎ আরও অভিযোগ করেন যে তাঁর একটি একটি চোখ ফুলে গিয়েছে তা সত্বেও তাঁর চিকিৎসা হয়নি। এই ঘটনা নিয়ে সদর হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডাঃ শিবশঙ্কর মেহতা বলেন যে, তাকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। সেই সময় জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার এবং নার্সকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। সিভিল সার্জন জানান, রোগী বর্তমানে সুস্থ রয়েছেন।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়