নিকাশি নালা থেকে উদ্ধার মহিলার মুণ্ডুহীন নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা যোগী রাজ্যে!

Share:

নিজস্ব প্রতিনিধি: শিউরে ওঠার মত ঘটনা বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। নয়ডা থেকে এক মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার  অভিজাত এলাকার একটি ড্রেনে মধ্যে ঠেকে মহিলার মাথাবিহীন ও নগ্ন দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতদেহটি মারাত্মকভাবে বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মহিলার দুই হাত এবং মাথা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ সন্দেহ করছে যে ১০৮ নম্বর সেক্টরের ড্রেনে মৃতদেহ ফেলে দেওয়ার আগে অন্য কোথাও হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। সম্ভবত নিহতের পরিচয় গোপন করার চেষ্টায় এভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ১০৮ নম্বর সেক্টরের ড্রেনে ভাসমান অবস্থায় পাওয়া  যায় দেহটি। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া দেহের হাতের তালু  ছিল না।

একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, "সেক্টর-৩৯ থানা এলাকায় একটি মৃতদেহ পাওয়ার খবর পাওয়ার পর, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মৃতদেহ শনাক্ত করার চেষ্টা চলছে।" এই ঘটনার তদন্তে একটি দল গঠন করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং ড্রেনের আশেপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে। মৃতদেহের অবস্থা দেখে মহিলার পরিচয় নিশ্চিত করা যায়নি। সন্দেহজনক কার্যকলাপ সনাক্ত করতে এবং মৃতদেহটি কখন এবং কীভাবে সেখানে আনা হয়েছিল তা খুঁজে বের করতে পুলিশ আশেপাশে থাকা ক্যামেরার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। কারা এই ঘটনার পিছনে যুক্ত রয়েছেচ তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। 

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে