এলভিসের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম : ইউটিউবার এলভিস যাদবের গুরুগ্রামের বাড়িতে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল ফরিদাবাদ পুলিশ। ঈশান্ত ওরফে ইশু গান্ধী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে ঈশান্তের সঙ্গে গুলি চালাটালি হয়। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিন পুলিশ ঊশান্তকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সে। পুলিশ তার পেয়া গুলি করে, এরপরেই জখম অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সকালে ইউটিউবার এলভিস যাদবের গুরুগ্রামের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোরগোল পরে গিয়েছে। তদন্ত শুরু করেছে গুরুগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর ৫.৩০ থেকে ৬টা নাগাদ ৩জন বাইকে করে এসে এলভিসের গুরুগ্রামের বাড়ির সামনে। গুরুগ্রামের ৫৭ নম্বর সেক্টরে এলভিস যাদবের বাড়ি রয়েছে। সেখানেই আচমকাই দুই ডজনেরও বেশি রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাড়ির একতলাকে লক্ষ্যে করে গুলি চালানো হয়েছে। ঘটনার সময় এলভিস বাড়িতে ছিলেন না। ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন এলভিস। ঘটনার সময় এলভিস বাড়িতে না থাকলেও তাঁর কেয়ারটেকার সহ বাড়ির সদস্যরা সেখানে ছিলেন। তবে এই গুলি ছোঁড়ার ঘটনায় কেউ আহত হননি।

গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, গুরুগ্রামের সেক্টর ৫৭-এ ইউটিউবার এবং বিগ বস ওটিটি বিজয়ী এলভিস যাদবের বাসভবনের বাইরে তিনজন মাস্ক পড়ে এসে গুলি চালায়। ২ ডজনেরও বেশি রাউন্ড গুলি চালানো হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে গুরুগ্রাম থানার পুলিশ। ফরেনসিকের আধিকারিকরাও ঘটানস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছেন। এসভিসের বাড়িতে কারা হামলা চালিয়েছে জানতে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ যেমন খতিয়ে দেখা হয়। একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

পোহা-উপমাতে একঘেয়েমি? জলখাবারে বানান প্রোটিনে ভরপুর সয়া কাবাব

বাড়িতে অপরিত্যক্ত জমি? এই গাছ লাগিয়ে কয়েক বছরেই মোটা টাকা আয়ের সুযোগ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী