যোগীর রাজ্যে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে। এই ঘটনাটি ঘটেছে  উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ভাদোহি জেলার সিটি এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৯ বছরের এক দোকানের মালিকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম  রাজু জয়সওয়াল। পুলিশ জানিয়েছে, শনিবার অভিযুক্ত রাজু জয়সওয়ালের দোকান থেকে কিছু কিনতে যায়। সেই সময় ওই নাবালিকাকে একটি গোডাউনে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত।  পুলিশ ব্রিজেশ সিং জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) এবং পকসো আইনের ধারায় এফআইআর দায়ের হয়েছে । শনিবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে উত্তরপ্রদেশে  ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছিল এক বৃদ্ধ।  এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল । ঘটনাটি ঘটেছিল  যোগী রাজ্য উত্তরপ্রদেশের বেরেলি জেলার ফরিদপুর থানার অন্তর্গত একটি গ্রামে। ওই গ্রামেরই একটি গাছ থেকে অভিযুক্ত বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল গ্রেফতার হওয়ার ভয়ে এবং অনুশোচনায় আত্মঘাতী হয়েছিল ওই বৃদ্ধ। 

এছাড়াও গত অক্টোবর মাসেই   এক দলিত মহিলাকে ধর্ষণের পর খুন করে তাঁর দেহ কেটে টুকরো টুকরো করেছিল দুষ্কৃতীরা। ভয়ানক এই ঘটনাটি ঘটেছিল  উত্তরপ্রদেশের বান্দায়। প্রসঙ্গত, মহিলা বা শিশুদের  ওপর অত্যাচারের ঘটনা প্রায়ই হয়ে  থাকে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। তবুও প্রশাসনের তরফ থেকে কোন সমাধান মেলে না। কবে উত্তরপ্রদেশে নারীরা নিরাপদে থাকবে সেটাই এখন দেখার।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস